শিরোনাম
◈ ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে বিভ্রান্তি, আবেদন করে রিজেক্ট হচ্ছেন অনেকে, জুন শেষে চালুর আশায় ঢাকা ◈ জ্বালানি সংকটের শঙ্কা নেই: মে মাসে আমদানি ৫ লাখ টনের বেশি ◈ ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা–কামাল মাওলা মসজিদকে সরস্বতী মন্দির ঘোষণা হাইকোর্টের ◈ বাংলা‌দে‌শের কা‌ছে টেস্ট হা‌রের পর পাকিস্তান দলকে আইসি‌সি মোটা অঙ্কের জরিমানা কর‌লো ◈ হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু ◈ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে ধ্বংস হচ্ছে ফসল, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা, বিপন্ন উপকূলীয় মানুষের জীবন ◈ মিসাইল ছোড়া ছাড়াই ইরান চুক্তি সফল করেছিলাম: বারাক ওবামা ◈ প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল টিনের চালাসহ এক ব্যক্তিকে, ভাঙল হাত-পা (ভিডিও) ◈ উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ◈ সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৭:৫৬ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে প্রবাসী ফেরত ১৫ ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে

এএফএম মমতাজুর রহমান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : [২] বগুড়ার আদমদীঘি উপজেলায় প্রবাসী ফেরত ১৫ ব্যক্তি কে হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করেছে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার থেকে স্বাস্থ্য বিভাগ সাঁড়াশী অভিযান পরিচালনা করার আগে এ সব ব্যক্তিরা তাদের ইচ্ছামত চলাফেরা করছিলেন।
আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহিদুল্লা দেওয়ান জানান, চলতি মার্চ মাসের ৩ থেকে ১৪ তারিখ পর্যন্ত এসব ব্যক্তিরা ইতালি, অস্ট্রেলিয়া, আমেরিকা, চীন, ইরাক, কাতার, মালোয়েশিয়া এবং সৌদি আরব থেকে দেশে এসে তাদের ইচ্ছামত চলাফেরা শুরু করে। বিষয়টি সচেতন মহল আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্বাস্থ্য কর্মকর্তাদের ফোন করে অবহিত করেন এবং তাঁদের কারনে সাধারণ মানুষ আক্রান্ত হতে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেন। এর প্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার থেকে বুধবার সাম্প্রতিক সময়ে প্রবাসী ফেরতদের খুঁজে বের করতে সাঁড়াশী অভিযান শুরু করেছেন। এতে ২ দিনেই বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ওই সংখ্যক প্রবাসী ফেরত ব্যক্তিদের সন্ধান পেয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও সুরক্ষা ব্যবস্থা না থাকায় এসব সনাক্ত ব্যক্তিদের নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করেছেন বলে দাবী করেছেন ওই স্বাস্থ্য কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়