শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৬:১৭ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রবাসীদের জন্যই ঝুঁকিতে দেশ

বাংলাদেশ জার্নাল : [২] প্রাণঘাতী করোনা ভাইরাস বাংলাদেশে ভয়াবহ রূপ ধারণ করছে। ইতোমধ্যে একজনের মৃত্যু ও ১৪ জন আক্রান্ত হয়েছে। বাংলাদেশকে এমন ঝুঁকিতে ফেলেছেন বিদেশ ফেরতরাই। আক্রান্ত দেশ থেকে এসে এদের অনেকেই হোম কোয়ারেন্টিন উপেক্ষা করে মানুষের মাঝে মিশছেন।

[৩] শুধু তাই নয় অনেকেই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হোম কোয়ারেন্টিন উপেক্ষা করে পরিবার আত্মীয়-স্বজনদের সাথে এবং হাটবাজরে ঘোরাফেরা করছেন। এতে মারার্ত্বকভাবে ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে দেশ।

[৪] তথ্য মতে, দেশের উত্তরের জেলা গাইবান্ধা, লালমনিটরহাট, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনাসহ প্রায় সব জেলাতেই প্রতিদিন বিদেশ ফেরত লোক জন আসছেন। তাদের কেউ কেউকোয়ারেন্টিনে থাকেলও প্রকাশ্যে ঘুড়ে বেরানোর সংখ্যাও কম নয়। ফলে করোনার আক্রমণ মারার্ত্বক আকাড় ধারণ করতে পারে বলে শংঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

[৫] এদিকে সরকার দেশের সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও বগুড়াসহ উত্তরাঞ্চলের বড় শহরগুলোতে অবলিলায় কোচিং সেন্টারগুলোতে ক্লাশ চলেছে। ভীর লক্ষ করা গেছে বিনোদন কেন্দ্রগুলোতেও।

[৬] করোনা সচেতনাতা নিয়ে ডাক্তার আজিজুল হাকিম বাপ্পা গণমাধ্যমকে বলেন, স্কুল, কলেজগুলো বন্ধ করে দেয়ার অর্থ এই নয় যে, তারা বিভিন্ন বিনোদনকেন্দ্রগুলোতে শিশুদের নিয়ে ঘুরে বেড়াবেন। এমনটি করলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। তিনি সবাইকে প্রয়োজন ছাড়া বাইর বাইরে বের না হওয়ার অনুরোধ করেন।

[৭] এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ কেউ যদি অমান্য করে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিদেশফেরত সবাইকে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ মানার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়