শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ১২:৩৫ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস: তিউনিসিয়ায় জরুরি অবস্থা ঘোষণা এবং কয়েকটি প্রদেশে কারফিউ জারি

ইসমাঈল আযহার: [২] তিউনিসিয়ার রাষ্ট্রপতি কয়েস সায়েদ এক বিবৃতিতে বলেছেন, করোনাভাইরাস কোভিট-১৯ প্রতিরোধে জরুরি অবস্থা জারি করার পাশাপাশি কয়েকটি প্রদেশে কারফিউ জারি করা হয়েছে। এই ভাইরাস থেকে রক্ষা পেতে আমরা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবো। আল আরাবিয়া, আল জারিরা, নায়েওয়াক্ত.কম

[৩] কায়েস সায়েদ জানান, দেশটিতে বুধবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ চলবে। এই অবস্থা কতদিন জারি থাকবে সে ব্যাপারে তিনি কিছু জানাননি।

[৪] দেশটির প্রথানমন্ত্রী এলিস ফাখফাখ বলেছেন, কোভিট-১৯ ঠেকাতে আমরা গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা জারি করা হয়েছে। তিনি বলেন, কার্গো এবং পণ্য সরবারহ পরিবহন ব্যতীত স্থল এবং বায়ু পথের সব যান চলাচলা নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

[৫] দেশটির প্রধানমন্ত্রী আরও জানান, সারাদেশের সব খেলাধুলাও বাতিল ঘোষণা করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, দেশের সব জনগণের সামনে করোনাভাইরাস মাহামারীর ভয়াবহতা। অতএব সম্মিলিতভাবে এটি প্রতিরোধ করতে হবে।

[৬] তিউনিসিয়ায় ২৪ জিন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং দেশটির ৪ হাজার মানুষ হোমকোয়ারেন্টাইনে।

[৭] তিউনিসিয়ায় মসজিদে নামাজ আদায় বন্ধ করা হয়েছে। আল জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়