শিরোনাম
◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ◈ ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলার! ◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা?

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার অভ্যন্তরীণ ৮টি ফ্লাইটের পাশাপাশি একটি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

লাইজুল ইসলাম: [২] করোনার প্রভাবে বর্তমানে আকাশ পথের যাত্রী নেই বললেই চলে। দেশের ভেতরেও মানুষ চলাচল করছে সিমিত। তাই ফ্লাইটের সিডিউল বাতিল করেছে সংস্থাটি।

[৩] বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন বলেন, ২১ মার্চের ঢাকা-যশোর-ঢাকা, ঢাকা-সৈয়দপুর-ঢাকা, ঢাকা-রাজশাহি-ঢাকা, ঢাকা-কক্সবাজার-ঢাকা, ১৯ ও ২০ মার্চের ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট-ঢাকা ফ্লাইট বাতিল করা হয়েছে।

[৪] মোকাব্বির বলেন, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ২২ মার্চের ফ্লাইট বাতিল করা হয়েছে। ১৯ মার্চের ফ্লাইটে ২২ মার্চের যাত্রীদের ভ্রমণের জন্য অনুরোধ জানানো হয়েছে। বুধবার বিকেলে এসব কথা বলেন তিনি।

[৫] কেনো এতগুলো ফ্লাইট বাতিল করা হলো প্রশ্নের কোনো উত্তর দেননি মোকাব্বির হোসেন। তবে সূত্র বলছে যাত্রী না থাকার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটির পরিচালক।

[৬] গেলো কয়েকদিনে, কুয়েত, কাতার, সৌদি আরব, ভারত, নেপাল, ওমানে বিমান চলাচল বন্ধ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়