শিরোনাম
◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ০২:১৬ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সার্কেল সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে ডিএনসি

সুজন কৈরী : [২] মাদক নিয়ন্ত্রণে বর্তমানে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) ১৪ সার্কেল ভেঙে তা বাড়ানোর পরিকল্পনা চলছে। এছাড়া সিটি কর্পোরেশনের মতো উত্তর ও দক্ষিণ নামে দুই ভাগ করারও পরিকল্পনা করা হচ্ছে। এর আগে পুর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণ নামে চার ভাগের পরিকল্পনা করা হলেও সংস্থটির অর্গানোগ্রাম অনুযায়ী তা সম্ভব হয়নি।

[৩] ডিএনসির কর্মকর্তারা বলছেন, অধিদপ্তরের লোকবল কম হওয়া সার্কেলের এলাকা ছোট হলে দ্রুত ও বেশি বেশি অভিযান চালানো সম্ভব হয়। যা মাদক নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে। বর্তমান কাঠামো অনুযায়ী প্রতিটি সার্কেল এরিয়া অনেক বড়।

[৪] এ বিষয়ে ডিএনসির মহাপরিচালক মো. জামাল উদ্দিন বলেন, বর্তমান অর্গানোগ্রাম অনুযায়ী সংস্থার ১৪টি সার্কেল উত্তর ও দক্ষিণ নামে ভাগ করা। আগে একজন উপ পরিচালকের নেতৃত্ব দুটি জোনে সহকারি পরিচালক সার্বিক বিষয়গুলো দেখভাল করতেন। কিন্তু এখন দুটি জোনে দুজন উপপরিচালক রয়েছেন। বর্তমানে দুটি জোনে থাকা সার্কেলগুলো ভেঙে এলাকা ছোট করে ২৮টি সার্কেল করার পরিকল্পনা করা হলেও অর্গানোগ্রামের কারণে তা সম্ভব হয়নি। এছাড়া সিটি কর্পোরেশনের আদলে করতে গেলে কিছু জটিলতা রয়েছে। এটি রিঅর্গানাইজড করতে গেলে সার্কেল বাড়ানো প্রয়োজন। যা এখন সম্ভব হচ্ছেনা। তবে আমরা একটা ফর্মূলার মধ্য দিয়ে যাচ্ছি। প্রসেস করছি। বর্তমান অর্গানোগ্রামে থাকা সার্কেল সংখ্যা ২০টি করা গেলেও আমাদের তত্ত্বাবধানটি নিবীড়ভাবে করা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়