শিরোনাম
◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ০১:২৬ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদ্যুৎ খাতে বৈদেশিক ঋণের গ্যারান্টি কমেছে প্রায় ১১ হাজার কোটি টাকা

সোহেল রহমান : [২] গত ২০১৮-১৯ অর্থবছর শেষে বিদ্যুৎ খাতের ১৮টি প্রকল্পে বৈদেশিক ঋণের বিপরীতে প্রদত্ত মোট গ্যারান্টির পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ৭৭৭ কোটি ২১ লাখ টাকা। এর আগে গত ২০১৭-১৮ অর্থবছর শেষে বিদ্যুৎ খাতে বৈদেশিক ঋণের বিপরীতে সরকারের ব্যাংক গ্যারান্টির পরিমাণ ছিল ৪৪ হাজার ৭৪৪ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে এ খাতে সরকারের ব্যাংক গ্যারান্টি কমেছে প্রায় ১১ হাজার কোটি টাকা। তবে খাতওয়ারি হিসাবে এখনও সরকারের ব্যাংক গ্যারান্টির শীর্ষে রয়েছে বিদ্যুৎ খাত।

[৩] বৈদেশিক ঋণের মধ্যে বিদ্যুৎ খাতে এককভাবে সবচেয়ে বেশি গ্যারান্টি দেয়া হয়েছে ‘এক্সিম ব্যাংক অব চায়না’-কে। এ ব্যাংককে প্রদত্ত গ্যারান্টির পরিমাণ হচ্ছে ৯ হাজার ৫৭৮ কোটি ৫৯ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশ’ (এইচএসবিসি ব্যাংক)। তিনটি প্রকল্পের আওতায় গৃহীত ঋণের বিপরীতে এ ব্যাংককে গ্যারান্টি দেয়া হয়েছে ৪ হাজার ৬৮৯ কোটি ৯১ লাখ টাকা। অন্যান্যের মধ্যে ‘এক্সিম ব্যাংক অব ইন্ডিয়া’-কে ৩ হাজার ৯০২ কোটি ৮৯ লাখ টাকা, যুক্তরাজ্য ভিত্তিক ‘এইচএসবিসি কর্পোরেট ট্রাস্টি কোম্পানি’-কে ২ হাজার ৪৫৮ কোটি ৮৩ লাখ টাকা, দুটি প্রকল্পের বিপরীতে ‘স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক’-কে ২ হাজার ৫৫৪ কোটি ৩৩ লাখ টাকা, ‘জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাাল কো-অপারেশন’-কে ১ হাজার ৫৯৬ কোটি ৬৬ লাখ টাকা, ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না’ (আইসিবিসি)-কে ১ হাজার ১১২ কোটি টাকা এবং দুটি চীনা কোম্পানিকে চারটি প্রকল্পের বিপরীতে ২ হাজার ৮২৭ কোটি ৭০ লাখ টাকা ও ভারতের ‘টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড’-কে ৬২ কোটি ৫১ লাখ টাকা ব্যাংক গ্যারান্টি দেয়া হয়েছে।

[৪] অন্যান্য খাতের মধ্যে বাংলাদেশ বিমানের বোয়িং কেনার জন্য গত ২০১১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ছয়টি ঋণ প্রস্তাবের বিপরীতে ৪ হাজার ৩৮২ কোটি ৪৭ লাখ টাকা গ্যারান্টি দেয়া হয়েছে। এর মধ্যে দুটি ঋণ প্রস্তাবের বিপরীতে ‘ইউএস এক্সিম ব্যাংক’-কে ২ হাজার ২৭৬ কোটি টাকা ও চারটি ঋণ প্রস্তাবের বিপরীতে ‘এইচএসবিসি’-কে ২ হাজার ১০৬ কোটি ৪৫ লাখ টাকা ব্যাংক গ্যারান্টি দেয়া হয়েছে। এর বাইরে এ খাতে রাষ্ট্রায়ত্ত ‘সোনালী ব্যাংক (ইউকে) লিমিটেড’-কে ৫৫৪ কোটি ৮৫ লাখ টাকা ব্যাংক গ্যারান্টি দেয়া হয়েছে।

[৫] এছাড়া জেলা পর্যায়ে ডিজিটাল টেলিফোন স্থাপনে একটি চীনা কোম্পানিকে ১ হাজার ৬৮০ কোটি টাকা এবং মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পের উন্নয়নে একটি কোরিয়ান প্রতিষ্ঠানকে ১ হাজার ৯ কোটি ৬০ লাখ টাকা ব্যাংক গ্যারান্টি দিয়েছে সরকার।

  • সর্বশেষ