শিরোনাম
◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি ◈ ৪৮ ঘণ্টার আলটিমেটাম: হরমুজ না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের ◈ হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিয়ে ইরানের নতুন বার্তা ◈ হাদি হত্যা মামলার দুই আসামি পশ্চিমবঙ্গে আদালতে, ফয়সালের দাবি ‘আমি জড়িত নই’ ◈ দুর্ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করুন: জামায়াত আমির

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ১০:৪৪ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জকিগঞ্জে পুকুর খননকালে ৭৭ রাউন্ড গুলি উদ্ধার

রহমত আলী হেলালী, জকিগঞ্জ:[২] সিলেটের জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের খিলগ্রামের একটি পুকুর খননকালে রাইফেলের ৭৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে খিলগ্রামের নাজিম উদ্দিনের বাড়ির পুকুর খননকালে পরিত্যক্ত অবস্থায় মাটির নীচে ৭৭টি গুলি পাওয়া যায়। স্থানীয়দের ধারণা মুক্তিযুদ্ধের সময় কেউ পুকুরে গুলি গুলো ফেলেছে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায়ের নেতৃত্বে জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুশংকর পাল একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে গুলি উদ্ধার করে থানায় নিয়ে যান।
এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায় বলেন, গুলিগুলো স্বাধীনতা যুদ্ধের সময়কার হতে পারে। শ্রমিকরা পুকুর খননকালে মাটির অনেক গভীরে গিয়ে পেয়েছে। পরিত্যক্ত গুলি দেখে মনে হয়েছে মুক্তিযোদ্ধের সময় হয়তো কেউ পুকুরে ফেলেছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়