শিরোনাম
◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত? ◈ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি ◈ সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল ◈ এখন কোন পথে মমতার রাজনৈতিক ভবিষ্যৎ? ◈ পাঁচ গুণ আয়ের লোভে রাশিয়ার পথে ইলেকট্রিশিয়ান মোহন, যেভাবে যুদ্ধ করে দেশে ফেরেন

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ০৪:৫৬ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হারামজাদা হওয়ার চেয়ে নবাবজাদা হওয়া ভালো, বললেন আসিফ নজরুল

ডেস্ক রিপোর্ট : [২] করোনা আতঙ্কে বিদেশফেরত প্রবাসীরা কোয়ারেন্টাইনে না যেতে চাওয়ায় তাদেরকে‌ ‌‌‌‘নবাবজাদা’ বলে যে মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী করেছেন; তার সঙ্গে একমত পোষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

[৩] আসিফ নজরুল মনে করেন, বিদেশ থেকে ফিরে নবাবজাদা হলে তাতে কোনো সমস্যা নেই।

[৪] বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের পেজে একটি স্ট্যাটাস দিয়ে আসিফ নজরুল লেখেন, ‘পররাষ্ট্রমন্ত্রী নিজে দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তিনি বলেছেন, বিদেশ থেকে ফিরে প্রবাসীরা নবাবজাদা হয়ে যায়।

[৫] আমার মতে এটাই হওয়া উচিত। আমাদেরও উচিত তাদের নবাবজাদার মতো ট্রিট করা।’ ‘কারণ এ দেশেটা টিকে আছে তাদের ঘামে-পরিশ্রমে, রেমিটেন্সে।’

[৬] ঢাবির এ অধ্যাপক আরও বলেন, ‘বিদেশ থেকে ফিরে নবাবজাদা হলে তাই সমস্যা নেই। সমস্যা হচ্ছে বিদেশ থেকে ফিরে হারামজাদা হয়ে ওঠলে। হারামজাদা হওয়ার চেয়ে নবাবজাদা হওয়া ভালো।’

[৭] প্রসঙ্গত রোববার রাজধানীতে বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, প্রবাসীরা দেশে আসলে নবাবজাদা হয়ে যান। তারা কোয়ারেন্টাইনে যাওয়ার বিষয়ে খুব অসন্তুষ্ট হন। ফাইভ স্টার হোটেল না হলে তারা অপছন্দ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়