শিরোনাম
◈ ট্রাম্পের গলফ প্রকল্পে ভাঙছে কবরস্থান, জমি ছাড়তে নারাজ কৃষকেরা, ক্ষোভে ফুঁসছে ভিয়েতনামের গ্রামবাসী ◈ ট্রাম্পের দেওয়া যে ২ শর্তে ঝুলে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি ◈ ইরানের সঙ্গে যুদ্ধে ধ্বংস হয়েছে ৬ হাজার ৪৭৩টি ইসরায়েলি বাড়ি: জেরুজালেম পোস্ট ◈ আজ রা‌তে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল ও পিএস‌জি মু‌খোমু‌খি ◈ বর্ষায় গো-খাদ্যের ভরসা যমুনার চর, ঘাসের হাটে মিলছে কৃষকের স্বস্তি ◈ পথ দেখাচ্ছে বাংলাদেশের নতুন প্রজন্মের তরুণীরা : প্যারিসে অধ্যাপক ইউনূস ◈ বিশ্বমঞ্চে বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা জাতিসংঘের ◈ বিশ্বকা‌পের গ্রুপ প‌র্বে বেলজিয়ামের সামনে মিশর-ইরান ও নিউজিল্যান্ড চ্যালেঞ্জ ◈ জু‌নের শুরু‌তে বিশ্বকাপ : যুদ্ধ আবহে এখনও ইরানি ফুটবলারদের ভিসা দেয়নি আমেরিকা ◈ ইরানের পর তুরস্ক ও মিসরের সঙ্গে যুদ্ধ হতে পারে : ইসরায়েলি গুপ্তচর

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ০১:৩৯ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাণঘাতী কোভিড-১৯ এ ইউরোপে একদিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড

মশিউর অর্ণব: [২] ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে সংকটময় পরিস্থিতি পার করছে ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৩৪৯ জনের মৃত্যু হয়েছে। রয়টার্স, বিবিসি, সিএনএন, রয়ল্যাব স্ট্যাটস

[৩] এ নিয়ে ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,১৫৮ জনে।

[৪] মঙ্গলবার পর্যন্ত স্পেনে মোট আক্রান্তের সংখ্যা ১১,১৭৮ এবং মৃত্যু হয়েছে ৪৯১ জনের।

[৫] ফ্রান্সে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬,৬৬৪ জনে, দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৪৮।

[৬] যুক্তরাজ্যে এক দিনে আরও ৫৮ জনের মৃত্যু হওয়ায় দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ জনে।

[৭] সুইজারল্যান্ডে আক্রান্তের সংখ্যা ২,৩০০ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ২১ জনের।

[৮] পরিস্থিতি ক্রমেই সংকটজনক হওয়ায় এবং বয়স্করাই সর্বাধিক মৃত্যু ঝুঁকিতে থাকায়, যুক্তরাজ্য তাদের সত্তোরর্ধ নাগরিকদের ঘরে থাকতে বলেছে।

[৯] স্পেনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে পর্তুগাল।

[১০] ডেনমার্ক, ফ্রান্স, সুইজারল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করেছে জার্মানি।

[১১] খাবার ও ওষুধ কেনার মতো জরুরি প্রয়োজন ছাড়া নিজেদের নাগরিকদের বাইরে চলাফেরায় নিষেধাজ্ঞা জারি করেছে চেক প্রজাতন্ত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়