শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাড়াশে কলেজের নির্মাণাধীন গেট ধসে চারজন নিহত

তাড়াশ প্রতিনিধি: [২] মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার গুল্টা ইউনিয়নের গুল্টা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- তালম ইউনিয়নের গাবরগাড়ি গ্রামের মৃত জাহের উল্লাহর ছেলে তোজাম (৬৫), বারুহাস ইউনিয়নের বস্তুল গ্রামের মৃত সুলতান ইসলামের ছেলে রাশিদুল ইসলাম (২৬), নাটোরের সিংড়া উপজেলার শুকাস ইউনিয়নের নিচিন্তপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে আসিফ (১৪) ও শাহজাদপুর উপজেলা বাসিন্দা গরু ব্যাপারী খাদেম আলী (৫০)। আহত দুজন তালম ইউনিয়নের তালম গ্রামের শাহিনুরের ছেলে বাবু (২৩) ও লাউসন গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শফিকুল ইসলাম (৩১)।

[৩] প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার কলেজ মাঠে গরু-ছাগলের হাট বসে। দুর্ঘটনার শিকার ওই চারজন হাটে ঘোরাফেরা করছিলেন। এমন সময় কলেজের নির্মাণাধীন গেট ধসে তাদের মাথার ওপর পড়লে তারা গুরুতর আহত হয়। পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা চলছে।

[৪] তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফফাত জাহান বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়