শিরোনাম
◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি ◈ চার অপরাধে ড. ইউনূস ও উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি অধ্যাপক কার্জনের ◈ দুপুরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে আজ থেকে শুরু হবে অমর একুশে বইমেলা ◈ বাংলা‌দেশ নারী দল স্কটল্যান্ডে ত্রিদেশীয় টুর্না‌মেন্ট খেলবে  ◈ বিশ্বকাপে মে‌ক্সি‌কোর বিপক্ষে খেলতে চান না ‌লিও‌নেল মেসি  ◈ লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও ◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ১১:২৫ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য নির্দেশিকা

মশিউর অর্ণব: [২] হোয়াইট হাউজের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আগামী ১৫ দিনের মধ্যেই প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তারকে ধীর গতির করার টার্গেট নেয়া হয়েছে। নিউইয়র্ক টাইমস, এবিসি নিউজ, সি নেট, সিএনএন, ফক্স নিউজ

[৩] গাইডলাইনের শুরুতেই বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রান্ত ইস্যুগুলোতে স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শগুলো মেনে চলতে।

[৪] পর্যায়ক্রমিক নির্দেশনাগুলোয় বলা হয়, আপনি যদি অসুস্থ বোধ করেন, তাহলে কর্মস্থলে না গিয়ে অবশ্যই বাড়িতে থাকুন।

[৫] আপনাদের ব্যক্তিগত চিকিৎসক থাকলে প্রথমেই তার শরনাপন্ন হোন।

[৬] যদি আপনাদের বাচ্চারা অসুস্থ থাকে, তাহলে তাদেরকে স্কুলে পাঠানো থেকে বিরত থাকুন।

[৭] আপনাদের প্রতিবেশীদের মধ্যে কেউ যদি করোনাভাইরাস পজেটিভ হয়, তাহলে তার থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করুন।

[৮] আপনি যদি একজন বয়স্ক ব্যক্তি হন, তাহলে নিজ বাড়িতেই আইসোলেনে থাকুন এবং অন্যদের স্পর্শ থেকে দূরে থাকুন।

[৯] আপনার শারীরিক অবস্থা যদি ক্রমাবনতির দিকে থাকে এবং যদি মনে করেন আপনার থেকে অন্যদের আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে, তাহলে দ্রুততম সময়ের মধ্যেই স্থানীয় স্বাস্থ্য কাউন্সিলকে বিষয়টি অবহিত করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়