শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ১১:২০ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জ্বর-হাঁচি-কাশি থাকলে মসজিদে না যাওয়ার পরামর্শ ইসলামী ফাউন্ডেশনের

আবুল বাশার নূরু: [২] বিদেশফেরত, জ্বর, হাঁচি ও কাশিতে আক্রান্ত এবং অসুস্থ ব্যক্তিদের মসজিদে গমন পরিহারের পরামর্শ দিয়েছেন ইসলামি ফাউন্ডেশন (ইফা)।

[৩] মঙ্গলবার ইফার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান।

[৪] তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় দেশে একটি বিশেষ অবস্থা বিরাজ করছে। এ পটভূমিতে করোনাভাইরাস সংক্রমণ থেকে ধর্মপ্রাণ মুসল্লিসহ সমগ্র মানবজাতিকে সুরক্ষা, নিরাপদ ও সতর্ক করার লক্ষ্যে বিদেশফেরত ব্যক্তি, করোনার লক্ষণযুক্ত ব্যক্তি এবং জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে গমনসহ জনসমাগম পরিহারের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পরামর্শ প্রদান করা হলো। বিষয়টি দেশের সব মসজিদে জুমার খুতবায় গুরুত্ব সহকারে আলোচনা করার জন্য বলেছেন আনিস মাহমুদ।

[৫] ইফা মহাপরিচালক বলেন, করোনাভাইরাস থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর দয়া, ক্ষমা ও করুণা প্রার্থনা করে বিশেষ দোয়া করার জন্য মসজিদের সম্মানিত খতিব ও ইমাম সাহেবদের বিশেষভাবে অনুরোধ করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়