শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ আতঙ্কে এবার বন্ধ রাখা হচ্ছে ভারতীয় সুপ্রিম কোর্ট, ভার্চুয়াল আদালতে কার্যক্রম চালানোর সুপারিশ বিচারপতিদের

সাইফুর রহমান : [২] কোভিড-১৯ এর ফলে উদ্ভুত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কেবল জরুরি মামলাগুলোর শুনানি চলবে বলে জানায় দেশটির সর্বোচ্চ আদালত। আইনজীবীরা প্রয়োজনে আগামী সপ্তাহ থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার শুনানিতে অংশ নিতে পারেন বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। এনডিটিভি, দি হিন্দু, স্ক্রলইন

[৩] এ বিষয়ে ৬ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চের নেতৃত্ব দেয়া বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়া বলেন, আদালত থেকে যেনো কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে সে বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৪] তিনি জানান, প্রধান বিচারপতি এসএ বোবদে দেশের সব হাইকোর্ট এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে এবিষয়ে পদক্ষেপ নিতে সম্মতি দিয়েছেন।

[৫] বিশ্বজুড়ে কোবিড-১৯ সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় গত সপ্তাহে একে মহামারী হিসেবে ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপর গত ৫ মার্চ মার্চ দেশজুড়ে সতর্কতা জারি করে জনসমাবেশ নিষিদ্ধ করে ভারত সরকার।

[৬] ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এসময় আদালতকক্ষে কেবল আইনজীবীদের প্রবেশের অনুমতি বহাল রাখে আদালত। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠায় এবার ডিজিটাল ভার্চুয়াল আদালত স্থাপনের সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়