শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০২:৩৩ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ায় ২২ জন হোম কোয়ারেন্টাইনে

কুষ্টিয়া প্রতিনিধি : [২] কুষ্টিয়ার ছয়টি উপজেলায় বিদেশ থেকে আসা ২২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়িতে অবস্থান করার জন্য পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিভাগ।

[৩] সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম।

[৪] তিনি বলেন, জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেলার ৬টি উপজেলায় বিদেশ থেকে আসা ২২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন জেলা করোনা নিয়ন্ত্রণ সেলের দায়িত্বরত মেডিক্যাল অফিসাররা। এখন পর্যন্ত তারা সবাই সুস্থ রয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়