শিরোনাম
◈ নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা  ◈ সি‌লে‌টের দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ প্রজ্ঞাপনের আগেই জানা গেল সম্ভাব্য পে-স্কেল, কার বেতন কত ◈ জমি, পরকীয়া, মাদক ও ছিনতাই: দুই সপ্তাহে ৯ খুন রংপুরে ◈ হত্যার পর ছাদজুড়ে পানি ঢালল কে? রংপুরের ঘটনায় নতুন মোড় ◈ কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমায়, ডুবছে রাঙামাটির ঝুলন্ত সেতু ◈ ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা ◈ ইরানের হুমকির পর ঘরবন্দি ট্রাম্পপুত্র ব্যারন, কাটছে অন্তর্মুখী জীবন ◈ কনটেইনার পরিবহন বাড়লেও সেরা ১০০ বন্দরে ৬৮তম চট্টগ্রাম ◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে?

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০২:৩১ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিকদের বিরুদ্ধে হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি: [২] সারাদেশে সাংবাদিক সমাজের উপর হামলা-মামলা দিয়ে হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে সিরাজগঞ্জে কর্মরর্ত সাংবাদিকদের প্রতিবাদ সভা ও সমাবেশের পর জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

[৩] সোমবার সকাল ১০টায় প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস রবিনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম তফিজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, হেলাল আহমেদ, হারুন অর রশিদ খান হাসান, মো: ইসমাইল হোসেন, হীরক গুন, আমিনুল ইসলাম রানা, ইসরাইল হোসেন বাবু, সুকান্ত সেন, জহুরুল ইসলাম প্রমুখ।

[৪] এসময় বক্তারা বলেন, বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে গভীর রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আটকের পর ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ ও নির্যাতন, মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান, স্টাফ রিপোর্টার আল আমিনের বিরুদ্ধে ডিজিটাল প্রযুক্তি আইনে মামলা দায়ের, মাদারীপুরের সাংবাদিক সাবরীন জেরিনের উপর হামলা, নিখোঁজ ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল কে খুজে বের করা, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রিপোর্টার মাহবুবুল হকসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির করার প্রতিবাদ এবং কুড়িগ্রামের জেলা প্রশাসক পারভিন সুলতানা ও সহকারী কমিশনার নাজিম উদ্দিনসহ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান সিরাজগঞ্জের সাংবাদিক মহল।

[৫] প্রতিবাদ সমাবেশে জেলার র্কমরত বিভিন্ন প্রিন্ট ও ইলকেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলনে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ