শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ১১:১৯ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রবাসী বাংলাদেশিরা ইতালি ফিরলে জরিমানাসহ তিন মাস কারাদণ্ডের আশঙ্কা, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এল আর বাদল : [২] ৭১ টিভির নিয়মিত অনুষ্ঠান একাত্তুর জার্নালে গত রোববার তিনি একথা বলেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন সাংবাদিক জহিরুল আলম ও আশিস সৈকত।

[৩] ইতালিফেরত প্রবাসীদের বিমানবন্দর থেকে সেলফ কোয়ারেইনটাইনে পাঠানো হলে উত্তেজিত হয়ে পড়েন তারা। তাদের বক্তব্য, করোনাভাইরাস নেই মর্মে ইতালির ডাক্তার সার্টিফিকেট দিয়েছেন তাদের। রোম এবং দুবাই বিমানবন্দরেও চেকআপ করা হয়েছে বলে তাদের দাবি।

[৪] প্রতিমন্ত্রী বলেন, ইতালি থেকে আগতরা ডাহা মিথ্যা বলছেন। চ্যালেঞ্জ দিয়ে বলছি, করোনা আক্রান্ত কোনো দেশের হাসপাতাল ও বিমানবন্দর কাউকে সুস্থতার সার্টিফিকেট দেয় না। ইতালিতে হাসপাতাল থেকে সুস্থ রোগীও আবার করোনায় আক্রান্ত হয়েছেন। ইতালি সরকার দেশের ও বিদেশি নাগরিকদের বাসা থেকে বেরুতে সম্পূর্ণ নিষেধ করেছে।

[৫] তাদের সেলফ কোয়ারেনটাইনে থাকতে বলা হয়েছে। জরুরি কাজে যেমন ড্রাগ, খাবার কিংবা স্বাস্থ্যসেবা নিতে সবাইকে একটি ফরম পূরণ করে সঙ্গে রাখতে বলা হয়েছে। পুলিশ ওই ফরম দেখালে ছেড়ে দেয়। কিন্তু বাংলাদেশীরা দেশে এসে ওই ফরম দেখিয়ে বলার চেষ্টা করছে, তারা করোনাভাইরাস আক্রান্ত নন। ইতালি সরকার তাদের সার্টিফিকেট দিয়েছে।

[৬] প্রতিমন্ত্রী আরো বলেন, প্রবাসীরা ইতালি সরকারের নির্দেশ অমান্য করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশিরা ইতালি ফেরার পর নির্দেশনা লংঘনের অপরাধে তিন মাস কারাদণ্ড, পাশাপাশি ২০৬ ইউরো জরিমানাও হতে পারে। সম্পাদনা: হাসান হাফিজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়