শিরোনাম
◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ ◈ ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত : ৭০০ কিমি দূর থেকেও শোনা গেল বিস্ফোরণের শব্দ, বন্ধ ৬ বিমানবন্দর ◈ যানজট কমাতে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ-গুলিস্তান বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে: সড়ক প্রতিমন্ত্রী ◈ ত্যাগ ও রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে ◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতকানিয়ায় ৯ দিনেও খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্রের

সাতকানিয়া প্রতিনিধি : [২] উপজেলার কেঁওচিয়া ওবাইদিয়া হেফজখানার ছাত্র সাকিল হোসেন (১১) নামের এক ছাত্র ৯দিন ধরে নিখোঁজ হলেও এখনো তার কোনো হদিস মিলেনি। তার বাড়ি বাজালিয়া ইউনিয়নের বড়দূযারা ৭নং ওয়ার্ড এলাকায়। এ ঘটনায় তার বাবা সাকের হোসেন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।পরিবার ও থানা সূত্রে জানা যায়, গত ৭ মার্চ শনিবার সকালে মাদ্রাসা থেকে নিখোঁজ হয় সাকিল। নিখোঁজ সাকিল হোসেনকে তার পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোথাও পাননি। পরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র সাকিলের বাবা সাতকানিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এবিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবীর বলেন, নিখোঁজ ওই ছাত্রের সন্ধানের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, একই সঙ্গে তার পরিবারের লোকজনও বিভিন্ন এলাকায় খোঁজখবর নিচ্ছেন।

  • সর্বশেষ