শিরোনাম
◈ পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হতে হবে শিশুদের: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মহেশখালী থেকে পতেঙ্গা সমুদ্রের তলদেশ দিয়ে তেল পরিবহণ শুরু হচ্ছে ইন্দোনেশিয়ার কোম্পানি পরিচালনায় ◈ নতুন যে দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী ◈ বদলি ইব্রাহিমের গোলে ভুটা‌নের বিরু‌দ্ধে বাংলাদেশের স্বস্তির জয় ◈ সাফে রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারাল ভারত ◈ টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ◈ নতুন অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না করা ভাত ও খিচুড়িতে মিলছে অতিরিক্ত সিসা, শিশুদের জন্য বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ◈ চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সমঝোতা, কতটা লাভবান হবে বাংলাদেশ? ◈ মার্কিন বাজারে ধাক্কা, কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি ◈ ট্রাম্পকে কি ক্ষমতা থেকে সরাতে পারবেন ডেমোক্র্যাটরা?

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৩:৩৪ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রমিক নেতা জাফরুল হাসানের জন্য শ্রমিক দলের দোয়া-মাহফিল

শিমুল মাহমুদ: [২] শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জাফরুল হাসান ক্যান্সারে আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালো আইসিইউতে রয়েছেন । তার শারীরিক অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রফেসর ডাক্তার আব্দুল্লাহ আল মামুন ও প্রফেসর ডাক্তার এম এ কদ্দুস তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন।

[৩] রোববার দুপুর ১২ টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন। তিনি পরিবারের সদস্য ও ডাক্তারের কাছে চিকিৎসার খোঁজ নেন। তিনি জাফরুল হাসানের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

[৪] এদিকে রোববার বাদ আছর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাফরুল হাসানের রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল করেছে জাতীয়তাবাদী শ্রমিকদল।

[৫] এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায়, শ্রমিক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম খান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনসহ অনেকে।

[৬] মিলাদ-মাহফিলের আগে নজরুল ইসলাম খান বলেন, ‘উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা জাফরুল হাসান বিএনপি তথা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে এক পুরোধা ব্যক্তিত্ব। শ্রমিকের অধিকার আদায়ে, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা বিশাল। তিনি আজ গুরুতর অসুস্থ। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছেন। তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার রোগমুক্তির জন্য আমরা একত্রিত হয়েছি। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই।’

[৭] মিলাদ-মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের থাকার কথা থাকলেও তিনি আসেননি। তবে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শ’ নেতাকর্মী এতে অংশ নেন।

  • সর্বশেষ