শিরোনাম
◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০১:৪৯ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় নদীর পাঁড়ে ময়লার ভাগাড়, দূষিত হচ্ছে পরিবেশ

তৌহিদুর রহমান , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: [২] ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর পৌর এলাকার বাসা-বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের বর্জ্যে দূষিত হচ্ছে তিতাস ও বুড়ি নদী। ময়লার তীব্র দূর্গন্ধ এসব এলাকার পরিবেশসহ নদীর পানির দূষিত হচ্ছে। আর ময়লা আবর্জনায় আগুন লাগানোর কারনে ধোঁয়ায় আচ্ছন্ন হচ্ছে নদীর তীর সংলগ্ন সদর রোডসহ আশেপাশের এলাকা। এতে চরম দূভোর্গ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। সরে জমিনে গিয়ে দেখা গেছে, নবীনগর পৌরসভাস্থ তিতাস ও বুড়ি নদীর তীরের একাধিক স্থানে নবীনগর বাজারের বর্জ্য ও পৌরসভাস্থ বাসা-বাড়ির বর্জ্যে ভরাট হচ্ছে নদীর তীর। বিশেষ করে মাঝিকাড়া ব্রীজ, মনুবাবুর ঘাট, মাঝিকাড়া নৌকাঘাট, বড় মঠের ঘাট, থানা ঘাট, ফলবাজার ঘাট, লঞ্চ ঘাট, স্পীডবোর্ড ঘাট, হাসান শাহ মাজার ঘাটসহ একাধিক স্থানে বর্জ্যরে স্তুপ জমে উঠেছে।

[৩] এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নিচ্ছে সুবিধা। ময়লা আর্বজনায় ভরাটকৃত নদীর তীর দখল করে তারা গড়ে তুলছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান।মঠের ঘাট সংলগ্ন ব্যবসায়ী মাইনুউদ্দিন জানান, বাজারের বেশির ভাগ ময়লা আর্বজনা এনে নদীর তীরে ফেলার কারনে বন্ধ হয়ে যাচ্ছে পয়নিষ্কাশন নালা গুলো, এতে করে ড্রেনের ময়লা পানি ছড়িয়ে পড়ছে। নৌকা দিয়ে যাতায়াত করা যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দূভোর্গ।

[৪] মাঝিকাড়া ব্রীজ সংলগ্ন ব্যবসায়ী কবির মিয়া জানান, ময়লা আর্বজনার স্তুপের দূর্গন্ধে দোকানে বসে থাকা দায়। তাছাড়া তারা যখন আগুন লাগিয়ে দেয় তখন তো ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় রাস্তা-ঘাট, দোকান পাট।

[৫] এ বিষয়ে নবীনগর পৌরসভার কতৃপক্ষ জানান, ইতিমধ্যে নবীনগর পৌরসভার ময়লা-আর্বজনার জন্য ডাম্পিং স্টেশন তৈরি করা হচ্ছে। ডাম্পিং স্টেশন তৈরি করা হলে আর্বজনার সমস্যা দ্রুত সমাধান হবে বলে আশা করি।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ