শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০১:৪৫ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীরা

ডেস্ক রিপোর্ট : [২] স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মানছেন না মানিকগঞ্জে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীরা। প্রকাশ্যে হাট-বাজারে ঘুরে বেড়াচ্ছেন, চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন তারা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে স্থানীয়দের মধ্যে। ডেইলি বাংলাদেশ

[৩] শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

[৪] তিনি জানান, করোনাভাইরাসের লক্ষণ না থাকলেও সতর্কতা হিসেবে চিহ্নিত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। প্রকাশ্যে ঘুরে বেড়াতে নিষেধ করা হলেও কোনো নির্দেশনা মানছেন না তারা। অবাধে হাট-বাজার, চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। বারবার সতর্ক করা হলেও তারা ভ্রুক্ষেপ করছেন না। তাদের মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে ভয়াবহ বিপদ হতে পারে।

[৫] সিভিল সার্জন আরো জানান, মানিকগঞ্জে প্রবাসীর সংখ্যা বাড়ছে। শনিবার নতুন ৫২ জনকে চিহ্নিত করা হয়েছে। এ নিয়ে পাঁচ দিনে ২২১ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

[৬] ডা. আনোয়ারুল আমিন আরো জানান, করোনাভাইরাস মোকাবিলায় সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে একশ শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত রয়েছে। এছাড়া নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়