শিরোনাম
◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়ীতে ট্রাক্টর চাপায় পানচাষী নিহত , চালক ও ট্রাক্টর আটক

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ [২] গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাক্টর চাপায় পানচাষী সেকেন্দার আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই দূর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের ছোট শিমুলতলা পানহাটি নামক স্থানে।

[৩] প্রত্যক্ষদর্শিরা জানান, পলাশবাড়ী-ঘোড়াঘাট ছোট শিমুলতলা পানহাটে পান বিক্রি করে রাস্তায় উঠতে বিপরীত দিক থেকে দ্রæত গতিতে ট্রাক্টর (কাঁকড়া) সেকেন্দার আলীকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। মৃত সেকেন্দার আলী সাদুল্লাপুর উপজেলার কাবিলপুর সোনাতলা গ্রামের মৃত ইসমাইল গাছুর ছেলে। পরে থানা পুলিশ ঘটনাস্থাল থেকে ট্রাক্টর চালক বৈরী হরিনমারী গ্রামের আবুল কাশেমের ছেলে আল-আমিন (২৪) ও ট্রাক্টর আটক করে থানায় নিয়ে। থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চালক ও ট্রাক্টরের বিষয়ে আইনী প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ