শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ১১:০৮ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমদানী রপ্তানিতে সচল কুমিল্লা বিবির বাজার বন্দর

মাহফুজ নান্টু,কুমিল্লা প্রতিনিধি:[২] ভিসা বন্ধ করলেও বাংলাদেশের সাথে আমদানী রপ্তানী সচল রেখেছে ভারত। কুমিল্লা বিবির বাজার স্থল বন্দরে পুরো দমে চলছে আমদানী রপ্তানীর কাজ । সারিবদ্ধ ট্রাক ভারতে এবং ভারত থেকে সারিবদ্ধ ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।

[৩] সরেজমিনে বিবির বাজার স্থলবন্দর ঘুরে দেখা যায়, বন্দরের আনুষ্ঠানিকতা সেরে ওপাড়ে যাওয়া এবং এপাড়ে আসার জন্য ট্রাকের দীর্ঘ সারি অপেক্ষা করছে। বাংলাদেশী চালকরা ভারতে প্রবেশ এবং ভারত থেকে ট্রাক নিয়ে বাংলাদেশে প্রবেশের জন্য ভারতীয় চালকরা অপেক্ষা করছেন।

কুমিল্লা বিবির বাজার বন্দরের কাষ্টমস কর্মকর্তা সুভাষ চন্দ্র মজুমদার জানান,বন্দর দিয়ে আমদানী রপ্তানী সচল রয়েছে। করোনা ভাইরাসের প্রভাব বিস্তাররোধে ভারতীয় ভিসা বন্ধ করলেও আমদানী-রপ্তানীর ক্ষেত্রে তা শিথিলযোগ্য। এছাড়াও ভারতের ভিসা বন্ধ করা হলেও যেসব বাংলাদেশী ভারতে আটকা পরে গেছেন তাদেরও দেশে ফিরে আসতে কোন বাঁধা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়