শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০৬:৪৯ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

হৃদয় ইসলাম, মৌলভীবাজার প্রতিনিধি: [১] মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় রুহেল মিয়া (১৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রুহেল মিয়া উপজেলার মাধবপুর ইউপির ধলাইপাড় গ্রামের দন্ত চিকিৎসক তোফায়েল আহমেদের ছেলে। সে কমরগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র ছিল। শনিবার (১৪ মার্চ) বিকালে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের দক্ষিন বালিগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

[২] স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার রুহেল ও অপর সহযাত্রী টিলাগাঁও গ্রামের রুবেল মিয়া (২১) মিলে মোটরসাইকেলযোগে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে ভানুগাছ যাওয়ার পথে দঃ বালিগাঁও এলাকায় ব্যাটারীচালিত অটোরিকসাকে পাশ দিতে গিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এসময় দুইজনেই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়লে রুহেল মিয়া মাথায়, হাতে ও পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। গুরতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় দ্রুত সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের বিষয়টি তার স্বজনরা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়