শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০৫:২২ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিক কাজল নিখোঁজের ঘটনায় সিপিজের উদ্বেগ

কূটনৈতিক প্রতিবেদক : [২] ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার পর সাংবাদিক কাজলের নিখোঁজ হওয়াটা বিশেষ উদ্বেগের বলে জানিয়েছে সাংবাদিকদের অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন সিপিজে।

[৩] কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের দেওয়া বিবৃতি বলা হয়, নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে খুঁজে বের করতে কোনো রকম চেষ্টার ত্রুটি থাকা উচিত নয় বাংলাদেশের। একই সঙ্গে তিনিসহ অন্য সাংবাদিকদের বিরুদ্ধে কোনো মানহানির মামলার প্রক্রিয়া চলতে দেয়া উচিত নয়।

[৪] মানব জমিনের প্রতিবেদনে বলা হয়, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ফটোসাংবাদিক ও পাক্ষিক ‘পক্ষকাল’ ম্যাগাজিনের সম্পাদক কাজলের বিরুদ্ধে ভুয়া খবর প্রকাশের অভিযোগে সাংবাদিক কাজল ও অন্য ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন। এর পর ১০ই মার্চ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না সাংবাদিক কাজলকে।

[৫] বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিপিজে বলেছে, এই আইনটি সাংবাদিকদের পেশাগত কাজ করার ক্ষেত্রে আইনগত বিপদ সৃষ্টি করবে। সিপিজের এশিয়া বিষয়ক সমন্বয়ক স্টিফেন বাটলার বলেছেন, প্রশাসনের উচিত হবে দ্রুত সময়ে নিখোঁজ থাকা সাংবাদিককে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া।

[৬] এমপি শিখর ও পুলিশের মন্তব্য চেয়ে সিপিজে’র তরফ থেকে টেক্সট ম্যাসেজ ও ইমেইল করা হলেও তারা এর জবাব দেয় নি। বাংলাদেশে সাংবাদিক নিখোঁজ হওয়া নিয়ে এর আগেও সোচ্চার ছিল সিপিজে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়