শিরোনাম
◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও) ◈ নিজের গ্যাস মাটির নিচে রেখে এলএনজি আমদানির মাফিয়াতন্ত্র: জ্বালানি খাতের অন্ধকার চিত্র(ভিডিও) ◈ তারেক রহমান ব্রিকসও এড়িয়ে যেতে পারেন ◈ ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে পিংক বাস, এগিয়ে এলেন পুরুষচালক ◈ শ্রীলঙ্কার বিপক্ষে গল টে‌স্টে বড় জয় ভারতের

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ০৬:৪৩ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতালির মিলান শহরে আটকে পড়েছে বাংলাদেশি সাংবাদিক ফেরদৌসি আক্তার

মিনহাজুল আবেদীন : [২] মঙ্গলবার বিবিসি বাংলার পরিক্রমা অনুষ্ঠানে তিনি বলেন, 'সবাই সারাক্ষণ আতংকের মধ্যে আছে'। করোনাভাইরাসের কারণে মিলান শহরের অবস্থা কোনদিকে যাবে, সেটা বুঝা যাচ্ছে না। সবাইকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে।

[৩] ফেরদৌসি আক্তার বলেন, শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বাইরে গেলে পুলিশ কাগজপত্র দেখতে চাইছে। বাড়ির বাইরে যাওয়ার কারণ জানতে চাচ্ছে। বাইরে দোকানপাট-রেস্টুরেন্ট সব বন্ধ করা হয়েছে। সব জায়গা ফাঁকা, কোথাও কোনো লোকজন নেই। স্টেশনে মেট্রোবাস সময়মত চলছে না। চারিদিকে ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছে। ডাক্তারখানায় ডাক্তার নেই। সুপারমার্কেটগুলোতে জিনিসপত্র পাওয়া যাচ্ছে না।

[৪] তিনি বলেন, জেলখানাগুলোতে বন্দীরা বিদ্রোহ করছে, অনেক বন্দী পালিয়েও যাচ্ছে। পুরোদেশের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, বিমান চলাচল, ফুটবল ম্যাচ, কনসার্ট বন্ধ করা হয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া লোকজনকে বাড়ি থেকে বাইরে যেতে নিষেধ করা হয়েছে। নামকরা ফ্যাশন ব্রান্ডগুলো অর্ডার নেয়া কমিয়ে দিয়েছে।

[৫] তিনি আরও বলেন, করোনাভাইরাস ঠেকাতে ব্যাপক এবং কঠোর পদক্ষেপ নিয়েছে ইতালি সরকার। কিন্তু কোনোভাবে এটি প্রতিহত করা যাচ্ছে না। সম্পাদনা: সিরাজুল ইসলাম ও রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়