শিরোনাম
◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ০৬:৪৪ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুমার নামাজ আদায়ে তুরস্কে ৯০ হাজার মসজিদে জীবাণুমুক্ত স্প্রে, বন্ধ ঘোষণা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়

ইসমাঈল আযহার: [২] গতকাল বৃহস্পতিবার তুরস্কের ধর্ম বিষয়ক মন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, দেশটিতে জুমার নামাজের জন্য জীবাণুমুক্তকরণ স্প্রে করে প্রস্তুত করা হয়েছে ৯০ হাজার মসজিদ। আনাদোলু এজেন্সি আরবি

[৩] করোনা ভাইরাস প্রতিরোধে বিশাল এই কর্মসূচি হাতে নিয়েছে এরদোগান সরকার।

[৪] তুরস্কের ধর্ম বিষয়ক প্রধান আলী আরবাশ  আহমেদ হামদী আকাশাকি মসজিদে জুমার নামাজ পড়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

[৫] এর আগে বৃহস্পতিবার তুরস্কের রাষ্ট্রপতির মুখপাত্র ইব্রাহিম জানান, তুরস্ক করোনা ভাইরাস প্রতিরোধে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে। মসজিদ স্প্রের এই কাজটিও একটি সতর্কতামূলক পদক্ষেপ।

[৬] এদিকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ করেছে তুরস্ক। এপ্রিল মাসের শেষ পর‌্যন্ত শ্রোতা ছাড়াই ক্রীড়া-প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

[৭] প্রসঙ্গত, তুরস্কে মাত্র একজন করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়