শিরোনাম
◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল ◈ যমুনা ঘিরে আন্দোলন, রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ০১:২৮ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা ত্রাণ পেয়ে প্রধানমন্ত্রী ও প্রশাসনকে ধন্যবাদ জানালেন

আকতারুজ্জামান, ঠাকুরগাঁও প্রতিনিধি :[২] ৪৮ ঘন্টার মধ্যে বিদ্যুতের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার ত্রাণ সামগ্রী পেয়ে প্রধানমন্ত্রী ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

[৩] ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের লস্করা (৭নং) ওয়ার্ডে গত ৯ মার্চ সোমবার দিনেশ মেম্বার পাড়ায় দুপুর ২ টায় আগুনে সাতটি পরিবারের ১৫ টি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম ঘটনা টি জানতে পারলে ৪৮ ঘন্টার মধ্যে গতকাল বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের মাঝে ঘর নির্মাণ বাবদ নগদ অর্থ ( নয় হাজার টাকা), তিন বান ঢেউ টিন এবং তিনটি করে কম্বল বিতরণ করেন।

[৪] এর আগে গতকাল সোমবার বিকেলে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত সাত টি পরিবারের মাঝে শুকনো খাবার প্রদান করেছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়