শিরোনাম
◈ তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে নেতাকর্মীদের ঢল, বেলস পার্ক মাঠে সাজ সাজ রব ◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ১২:১৮ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারে বসবাসরত রোহিঙ্গাদের চেয়ে বাংলাদেশের রোহিঙ্গারা ভালো আছে, বললো জাতিসংঘ

আসিফুজ্জামান পৃথিল : [২] বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে বসবাসের জন্য বেশ ভালো একটি পরিবেশ নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার। এতো ভালো পরিবেশ রোহিঙ্গারা নিজেদের জন্মভূমিতেও পেতেন না। ব্যানার নিউজকে জাতিসংঘের বিশ্ব খাদ্য প্রকল্পের বাংলাদেশ প্রতিনিধি এ কথা বলেন। রেডিও ফ্রি এশিয়া

[৩] বাংলাদেশের রোহিঙ্গা শিবিরগুলোতে খাদ্য সরবারহের বিষয়টি তদারকি করেন রিচার্ড রেগান। প্রতিমাসে এই শরণার্থীদের খাদ্য যোগাতে ১১ মিলিয়ন ডলার ব্যয় করে তার সংস্থা।

[৪] কুতুপালং শিবির সম্পর্কে রেগান বলেন, ‘এটা খুবই প্রানোদ্দিপক একটি শিবির। একেবারেই জীবন্ত এখানে জীবনের নিরাপত্তা আছে। তাই জীবনের আনন্দও আছে।

[৫] রোহিঙ্গারা জীবনে প্রথমবারের মতো মুক্তির স্বাদ অনুভব করছে। তারা প্রার্থনা করতে পারছে, চলাফেরা করতে পারছে। তারা কোনও ভালো অবস্থায় পড়ে এখানে আসেনি। তবে এখন তাদের জীবন একঅর্থে বেশ ভালো।

[৬] বাংলাদেশ রোহিঙ্গাদের কষ্ট বুঝতে পারে মন্তব্য করে রেগান বাংলাদেশকে ধন্যবাদ জানান। তিনি বলেন প্রতিটি বাংলাদেশিই বিশাল এক হৃদয়ের অধিকারী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়