শিরোনাম
◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই

প্রকাশিত : ১২ মার্চ, ২০২০, ০১:১৯ রাত
আপডেট : ১২ মার্চ, ২০২০, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা : ইতালিতে একদিনেই আক্রান্ত ২৩১৩ জন, মৃত্যু ১৯৬

ইসমাইল হোসেন স্বপন, ইতালি : [২] চীনের পর সবচেয়ে বেশি করোনা ভাইরাস উপদ্রুত ইউরোপের দেশ ইতালি।

[৩] ভয়াবহ করোনা ভাইরাসের থাবায় প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ।

[৪] গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার তিনশত ১৩ জন নাগরিক আর মৃত্যু হয়েছে ১৯৬ জনের।

[৫] বুধবার (১১ মার্চ) দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার দেয়া তথ্য মতে, করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২ হাজার ৪৬২ জন আর এখন পর্যন্ত মারা গেছেন ৮২৭ জন নাগরিক।

[৬] গত মঙ্গলবার থেকে জরুরী অবস্থা জারি করার পর থেকে দেশটির প্রায় ৬ কোটির বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। দেশটির সেনাপ্রধান জেনারেল সালভেতোরি ফারিনা আক্রান্ত হয়ে নিজেই নিজের বাসায় কোয়ারেন্টাইনে।

[৭] এদিকে ইতালিতে জরুরী অবস্থা জারি করার ২য় দিনে রেকর্ড পরিমাণ আক্রান্ত ও মারা গেছেন। চীনের পর করোনার প্রভাবে পর্যটনের শহর ইতালি মৃত্যুপুরী শহরে পরিণত হয়েছে। পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।করোনার প্রভাব ঠেকাতে ইতালি সরকার জনসমাগম নিষিদ্ধ করেছে। ফুটবল ম্যাচসহ সব ধরনের স্পোর্টস ইভেন্ট স্থগিত করা হয়েছে।

[৮] এদিকে, ১২ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশটির ভেনিসে ফ্লাইট স্থগিত করছে এমিরেটস এয়ারলাইন। দুবাই ক্যারিয়ার অস্থায়ীভাবে মিলানে তাদের প্রতিদিনের ফ্লাইট তিনটি থেকে কমিয়ে একটিতে নামিয়ে এনেছে। তবে দৈনিক ফ্লাইটটি চলবে, তবে নিউইয়র্কের ফ্লাইট পরিচালিত হবে না। করোনার কারণে এ রুটে ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত নিউইয়র্কে ফ্লাইট পরিষেবা স্থগিত থাকবে।

[৯] করোনার ভয়াবহ আক্রমণে দেশটি অর্থনৈতিকভাবে বেশ ক্ষতির সম্মুখীন। ইতোমধ্যে অনেক রেস্টুরেন্টে সহ মার্কেট বন্ধ হয়ে গেছে। এই সব জায়গায় যারা কাজ করতো সবাই এখন বেকার। এতে করে চরম বিপাকে পড়ছে বন্ধ হওয়ার প্রতিষ্ঠানের কর্মরত দেশি বিদেশি কর্মচারীরা। এ নিয়ে উদ্বেগ ও আতংক দেখা দিয়েছে প্রবাসী বাংলাদেশিদের মাঝেও।

[১০] উল্লেখ, ইতালির বিভিন্ন শহরে প্রায় ২ লাখ বাংলাদেশি বসবাস করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়