শিরোনাম
◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ◈ ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলার! ◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা?

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ০৫:৫৯ সকাল
আপডেট : ১০ মার্চ, ২০২০, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে বসত-বাড়িতে আগুন, ৪টি কক্ষ পুড়ে ছাই

ফজলুল হক, কালিয়াকৈর প্রতিনিধি : [২] গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শিমুলতলী এলাকায় সোমবার দুপুরে একটি বসত-বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পুড়ে গেছে ওই বাড়ির চারটি কক্ষ ও কক্ষের ভেতরে থাকা ১ লক্ষ টাকাসহ বিভিন্ন মালামাল। এসময় আগুন নেভাতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন।

[৩] ক্ষতিগ্রস্থ পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার শিমুলতলী এলাকার সত্যগোপাল সরকারের ছেলে জয়ন্ত সরকারের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সোমবার দুপুরে ওই বাড়ির একটি কক্ষে আগুন জ্বলে উঠে। মুহুর্তের মধ্যে আগুন অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ওই বাড়ির চারটি কক্ষ ও কক্ষগুলোর ভেতরে থাকা ১ লক্ষ টাকা, ফ্রিজ, টেলিভিশন, বৈদ্যুতিক পাখা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আগুনের সুত্রপাত ও তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করতে পারেনি ফায়ার সার্ভিস।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইফনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সুত্রপাত ও তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়