শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ০২:০৩ রাত
আপডেট : ১০ মার্চ, ২০২০, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেশি দামে মাসস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করায় তিন ফার্মেসী সিলগালা

সুজন কৈরী : [২] দেশে করোনাভাইরাস সংক্রমণের খব‌র ছড়িয়ে পড়লে চাহিদা বেড়ে যায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ও হেক্সাসলের। মাস্ক কিনতে বিভিন্ন ফার্মেসি, ডিপার্টমেন্টাল স্টোর, সুপার শপসহ বিভিন্ন সড়কের ফুটপাতের দোকানেও এক ধরনের মাতামাতির সৃষ্টি হয়।

[৩] হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ার সু‌যোগ নি‌চ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী। মজুদ রেখে দাম বাড়ি‌য়ে‌ছেন কয়েকগুন। সোমবার এসব ব্যবসায়ী‌দের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

[৪] অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, বিভিন্ন মাধ্যমে বেশি দামে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিক্রির বিষয়টি জানতে পেরে অধিদফতরের পাঁচটি টিম রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় গুলশানের আল নূর ফার্মেসি ও সাফাবি ফার্মেসি সাময়িক সিলগালা করে দেয়া হয়েছে। সেইসঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে আল মদিনা ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

[৫] ফার্মগেটে সুনান ফার্মা নামক একটি ফার্মেসীও সাময়িক বন্ধ করা হয়েছে। প্রতিষ্ঠানটি কয়েক কার্টন মাস্ক মজুদ রেখে ক্রেতাদের কাছ থেকে বেশি দাম নিচ্ছিল।

[৬] আব্দুল জব্বার মন্ডল বলেন, প্রতিষ্ঠানগুলোকে মঙ্গলবার অধিদফতরের কার্যালয়ে শুনানির জন্য ডাকা হয়েছে। সেখানে ঘটনার বিষয়ে সঠিক ব্যাখা দিতে পারলে জরিমানা আরোপসহ প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। আর না পারলে স্থায়ীভাবে বন্ধ করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়