শিরোনাম
◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ১২:৫৪ দুপুর
আপডেট : ১০ মার্চ, ২০২০, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইয়ে আরও দুই বাংলাদেশি করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে নতুন করে ১৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। এর আগে দেশটিতে দুজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হন। তথ্যটি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর গালফ নিউজের।

আমিরাতের ইংরেজি জাতীয় দৈনিক গালফ নিউজের সোমবারের প্রতিবেদনে স্বাস্থ্য ও প্রশমন মন্ত্রণালয়ের বরাতে বলা হচ্ছে, আজকের ১৪ জন নিয়ে দেশটিতে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ নামক রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৯ জনে। ইতোমধ্যে সিঙ্গাপুরে পাঁচ বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে জানানো হয়, আজ নতুন করে যে ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হলে তাদের মধ্যে চারজন আমিরাতের নাগরিক। এছাড়া বাংলাদেশের দুজন ছাড়াও ইতালির তিন, নেপালের দুই এবং রাশিয়া, ভারত ও সিরিয়ার একজন করে নাগরিক করোনা আক্রান্ত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়