শিরোনাম
◈ ট্রাম্প কীভাবে ঐতিহাসিকভাবে অজনপ্রিয় রাষ্ট্রপতি হয়ে উঠলেন  ◈ ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার ক্লাবে যোগ দেয়ার কথা ভাবছেন নেইমার! ◈ ট্রাফিক আইন লঙ্ঘন, চাঁদাবাজ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার ◈ আইপিএলে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে কড়াকড়ি ভারতীয় ক্রিকেট বোর্ডের ◈ যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ এখন অচলাবস্থায় আটকে গেছে: ইরান ◈ তেলের বাজারে স্থিতিশীলতা ফেরাতে উৎপাদন বাড়াচ্ছে সৌদি ও রাশিয়াসহ সাতটি দেশ ◈ হরমুজ প্রণালির আসল ‘কার্ড’ কার হাতে, ইরান না যুক্তরাষ্ট্র? ◈ পশ্চিমবঙ্গে মমতার দুর্গে ধস: যেভাবে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল মোদির বিজেপি ◈ ইতালির পালেরমো শহরে এক কিশোরীকে ধর্ষণ করে পালিয়েছেন বাংলাদেশি যুবক! ◈ ‘মব ইজ আ রিঅ্যাকশন অব দ্য পিপল’ বা মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২০, ০৫:৫২ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২০, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে মুসলিমদের ওপর সহিংসতায় আফগানিস্তানে বিশাল বিক্ষোভ

ইসমাঈল আযহার : [২] ভারতের রাজধানী দিল্লিতে নাগরিকত্ব আইনের প্রতিবাদ করায় মুসলিমদের ওপর উগ্র হিন্দুত্ববাদীদের সহিংসতার প্রতিবাদে আফগানিস্তানের রাজধানী কাবুল সহ দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ডন উর্দু

[২] খবরে বলা হয়, বিক্ষোভে মিছিলে নরেদ্র মোদির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় বিক্ষুব্ধ জনতাদের। এই বিক্ষোভে আফগানিস্তানের রাতনৈতিক অনেক ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন।

[৩] বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন, ভারতের রাজধানী দিল্লিতে মোদি সরকারের ছত্রছায়ায় উগ্র হিন্দুত্ববাদীরা মুসলিমদের ওপর যে নৃশংসতা, দমন-পীড়ন ও গণহত্যাকাণ্ড চালাচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।

[৪] এসময় নেতারা ভারতের দিল্লিতে দোকানপাট, বাড়িঘর ও স্কুল পোড়ানো এবং চলমান নৃশংস হত্যাকাণ্ড রুখতে পুরো বিশ্বকে এগিয়ে আসতে আহ্বান জানান।

[৫] প্রসঙ্গত, দিল্লিতেহিন্দুত্ববাদী তাণ্ডবে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫৩ জন। দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতাল, আরএমএল হাসপাতাল ও এলএনজেপি হাসপাতালে এসব ব্যক্তিদের মৃত্যু হয়।

[৬] দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া জানিয়েছেন, ৭৯টি বাড়ি এবং ৩২৭টি দোকান পুড়েছে এই সংঘর্ষের জেরে। এই সহিংসতার ঘটনায় ৬৫৪টি অভিযোগ দায়ের হয়েছে। গ্রেফতার ও আটক করা হয়েছে ১৮২০ জনকে। অস্ত্র আইনে রুজু হয়েছে চারটি মামলা। আহত হয়েছেন তিন শতাধিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়