শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২০, ০৫:২১ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২০, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানের কাবুলে বন্দুক ও রকেট হামলায় ২৭ জন নিহত, আহত ৫২

সাইফুর রহমান : [২] শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের তথ্য নিশ্চিত করে জানায়, ১৯৯৫ সালে তালেবানের হাতে নিহত হওয়া আফগানিস্তানের প্রখ্যাত রাজনৈতিক নেতা আব্দুল আলী মাজারির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। মন্ত্রণালয়ের মুখপাত্র নসরত রহিমি জানান, বন্দুকধারীরা অনুষ্ঠানস্থলের পাশের একটি ভবনের ছাদ থেকে জনসাধারণকে লক্ষ করে গুলি চালায়। এনডিটিভি, ডেইলি মেইল, সিএনএন
[৩] অসংখ্য নেতাকর্মীসহ দেশটির প্রেসিডেন্ট প্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহও এতে অংশ নিয়েছিলেন, তবে সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান। আবদুল্লাহর মুখপাত্র ফ্রাইদুন কাওয়াজুন জানান, বিস্ফোরণের প্রচন্ড শব্দের সঙ্গে সঙ্গেই হামলা শুরু হয়, যেনো ওই এলাকায় রকেট হামলা চালানো হয়েছে।
[৪] প্রেসিডেন্ট প্রার্থী আবদুল্লাহ জানান, এই হামলায় কারা জড়িত তা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে আইন শৃঙ্খলা বাহিনীর উচিৎ, তদন্ত সাপক্ষে এর বিস্তারিত জনগণের সামনে তুলে ধরা।
[৫] গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তির পর এটিই দেশটিতে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। এদিকে হামলার পরপরই তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তালেবানের পক্ষ থেকে বলা হয়, এই ঘটনায় তাদের কোনও সংশ্লিষ্টতা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়