শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০৫:৪৯ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০ মার্চ মুক্তি পাচ্ছে অপু ও বাপ্পীর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’

জেবা আফরোজ : [২] দেবাশীষ বিশ্বাস পরিচালিত ছবি 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২' ছবিটিতে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজিত ছবিটির মুক্তি উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার (৫মার্চ) ফেসবুক লাইভে আসেন নায়ক বাপ্পী চৌধুরী ও পরিচালক দেবাশীষ বিশ্বাস। সিনেমাটি হলে গিয়ে দেখার জন্য দর্শকের প্রতি আহ্বান জানান। রাইজিং বিডি,সমকাল,যুগান্তর,একুশে টিভি

[৩] 'বলছে আকাশ মুখ লুকিয়ে' শিরোনামের রোমান্টিক একটি গান ইউটিউবে প্রকাশিত হয়। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। শ্রী প্রিতমের সুর ও সঙ্গীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার শানু। এছাড়া প্রকাশ হয়েছে সিনেমার দ্বিতীয় অফিসিয়াল পোস্টার।

[৪] সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির প্রযোজক সৈয়দ আশিক রহমান।

[৫] ছবিটি নিয়ে বাপ্পি চৌধুরী বলেন, ছবিটি নিয়ে তেমন কিছু বলতে চাইনা। শুধু বলবো আমরা সবাই সেরাটা দেয়ার চেষ্টা করেছি। এবার দর্শকরা দেখে মন্তব্য জানাবেন। ছবিটির প্রথমে রিয়াজ ভাই ও শাবনূর অভিনয় করেছিলেন। রিয়াজ ভাইয়ের জায়গায় আমি আর শাবনূর আপুর জায়গায় অপু বিশ্বাস। আশা তাদের ছবিটির মতো এটিও সাফল্য পাবে।

[৬] আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। সিনেমার গানে কণ্ঠশিল্পী দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।

  • সর্বশেষ