শিরোনাম
◈ ২ হাজার কোটি টাকার হাতিরঝিলে অসহনীয় দুর্গন্ধ, দূষণ নিয়ে রাজউক-ওয়াসার পাল্টাপাল্টি দোষারোপ ◈ হুমকি দিয়ে ইরানে হামলা থেকে আবারও পিছু হটলেন ট্রাম্প ◈ নির্বাচনের আগে এআই দিয়ে পরমাণু বিস্ফোরণের ছবি পোস্ট, নেতানিয়াহুকে ঘিরে বিতর্ক ◈ প্রধানমন্ত্রীর সফর নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, ছাড়া পেয়ে যা বললেন কলেজশিক্ষার্থীর বাবা (ভিডিও) ◈ গভীর রাতে ভুলতা-গাউছিয়া রোডে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি (ভিডিও) ◈ ১৭০ বছর পর বাণিজ্যিক উৎপাদনে নতুন সম্ভাবনা, বিশ্ববাজারে রপ্তানির অপেক্ষায় বাংলাদেশের ঢাকাই মসলিন ◈ এমবাপের জোড়া গোলে ক্লাসিকোয় বা‌র্সেলোনার বিরু‌দ্ধে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ একটু খ্যাতি পেলেই পরিশ্রমে ভাটা, ক্রিকেটারদের ধু‌য়ে দি‌লেন পি‌সি‌বি সভাপ‌তি   ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের তিক্ত অভিজ্ঞতা: এবার কোন পথ বেছে নেবে বিএনপি? ◈ চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০২:৫৬ রাত
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে এক ব্যক্তির সংশোধিত ভোটার কার্ডে কুকুরের ছবি

মেহেরুবা শহীদ: [২] বুধবার সুনীল কর্মকার জানান, তার ভোটার কার্ডে বাবার নাম ভুল থাকায় সংশোধনের আবেদন করেছিলেন। সংশোধনের পর তার বাবার নাম্টি ঠিক করে দেয়া হলেও ছবির স্থানে বসানো হয়েছে একটি কুকুরের ছবি। দায়িত্বরত কর্মকর্তা আইডি কার্ডটি দেয়ার সময় ঐ কুকুরের ছবিটি খেয়াল না করেই সই করে দিয়েছিলেন। আনান্দবাজার, হিন্দুস্তান টাইম, এনডিটিভি

[৩] পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ানের রামনগরের বেওয়া ২ গ্রামপঞ্চায়েতের ৪০ নম্বর বুথে সংশোধনের আবেদন করেছিলেন তিনি।

[৪] এ বিষয়ে নির্বাচন কমিশনের প্রধান কর্মকর্তা জানান, ভুলবশত যুক্ত হওয়া ছবিটি পাল্টে সুনীল কর্মকাররে ছবি যোগ করে তার হাতে তুলে দেয়া হয়েছে। যেখানে ভোটার কার্ডে ছবি যুক্ত করা হয়, সেই এভিপি’র ভুলের কারণে এ ঘটনাটি ঘটেছিলো। এরইমধ্যে তদন্ত করে দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে শাস্তি নেয়া হচ্ছে।

  • সর্বশেষ