শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০২:০০ রাত
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনাভাইরাস নিয়ে প্রচলিত গুজবের সত্যতা যাচাই (প্রথম পর্ব)

মশিউর অর্ণব: [২] বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা যখন তিন হাজার ছাড়িয়ে গেছে, তখনও সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে(!) ভাইরাসের চেয়ে দ্রুত গতিতে ছড়াচ্ছে নিত্যনতুন গুজব।

[৩] এরকমই প্রচলিত কয়েকটি ভুল ধারণার খণ্ডন বা ‘ফ্যাক্ট চেক’ করেছে ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। লাইভসাইন্স, সিএনএন, গার্ডিয়ান

[৪] প্রচলিত ধারণা অনুযায়ী পোষ্য কুকুর-বিড়ালের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণের কোনো সত্যতা প্রমাণিত হয়নি। তবে পোষা প্রাণীর সংস্পর্শে আসার পর সাবান-পানি দিয়ে হাত ধুয়ে ফেলাই উত্তম।

[৫] সঠিক তথ্যটি হচ্ছে, করোনাভাইরাস দ্বারা সংক্রমিত হতে পারেন যেকোনো বয়সীরাই, ‘কেবলমাত্র বয়স্করা’ নয়। তবে বয়স্কদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা অপেক্ষাকৃত কম বলে তাদের ঝুঁকি বেশি থাকে।

[৬] সম্প্রতি ফেসবুকে প্রচলিত আরেকটি গুজব হচ্ছে, করোনাভাইরাস গরম আবহাওয়ায় বেঁচে থাকে না। অথচ বাস্তবতা হচ্ছে, ২০১৫ সালে করোনাভাইরাস প্রজাতির ‘মার্স ভাইরাস’ সংক্রামণ ছড়িয়েছিল সৌদি আরব, মিশর, কাতারের মতো গরম আবহাওয়ার দেশগুলোতে।

[৭] আলট্রাভায়োলেট রশ্মি ব্যবহার করলে করোনাভাইরাস জীবিত থাকে না, এমন তথ্যও সম্পূর্ণ অসত্য এবং বিপদজনক। কারণ, খোলা চামড়ার ওপর ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পড়লে তেজস্ক্রিয়তার প্রভাবে ত্বকের ক্যান্সারও হতে পারে।

  • সর্বশেষ