শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ০৭:২৭ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চকবাজারে ভেজাল প্রসাধনী তৈরির ৮টি কারখানা সিলগালা

মাসুদ আলম : [২] বেবি সোপ, রং ফর্সা করা ক্রিম, লোশন, ফেসওয়াশ..সবই তৈরি হচ্ছে এসব কারখানায়। তবে সব কিছুই নকল। বুধবার রাতে রাজধানীর চকবাজারের দেবী দাস লেনের ভেজাল এসব প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমান আদালত। কারখানার এক মালিককে ৫ লাখ টাকা জরিমানাসহ দেয়া হয়েছে ২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বাকি মালিকরা পলাতক।

[৩] ৮টি কারখানা থেকে জব্দ করা হয় প্রায় দুই কোটি টাকা মূল্যের ৩৮ ধরনের যন্ত্রপাতি আর ভেজাল প্রসাধনী।

[৪] র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, খুবই দুঃখজনক চিত্র আমরা পেয়েছি এখানে। প্রায় ৩৮ রকমের দেশী-বিদেশি বিভিন্ন ব্রান্ডের প্রসাধনী সামগ্রী এখানে নকল করা হচ্ছে। এর মধ্যে বেশিরভাগ পণ্যই হচ্ছে শিশুদের জন্য।

[৫] স্থানীয়রা বলছেন, আবাসিক এলাকায় এমন কারখানার বিষয়ে জানতেন না তারা। মোড়ক দেখে বোঝার উপায় নেই, নামিদামি ব্র্যান্ডের এসব প্রসাধনী পুরোটাই ভেজাল। এভাবে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছিল তারা। আবাসিক এলাকায় কেমিকেলের গুদাম থাকায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। খুবই দুঃখের বিষয়। এখানে এমন একটা কাজ হচ্ছে যেটা কখনই হওয়া উচিত না।

  • সর্বশেষ