শিরোনাম
◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ০৪:২৮ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটুয়াখালীতে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

নিউজ ডেস্ক :[২] ডাক্তারের ভুল চিকিৎসায় আইরিন আক্তার মুন্নী নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকালে, সদরের চৌরাস্তা এলাকার সোনাভানু স্পেশালাইজড হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত রোগীর বিক্ষুদ্ধ স্বজনরা ঘটনার পর পরই ওই হাসপাতালে ব্যাপক ভাংচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

[৩] নিহতের স্বজনরা জানান, বুধবার বিকালে শহরের সদর হাসপাতাল সংলগ্ন কালিকাপুর এলাকা থেকে এক সন্তানের জননী আইনির আক্তার মুন্নী এ্যাপেন্ডিসাইটিস অপারেশন করাতে চৌরাস্তা এলাকার সোনাভানু স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যায় তিন সদস্যের একটি মেডিক্যাল টিম তার অপারেশন শুরু করে।

[৪] অপারেশন শুরুর পর পরই রোগীর চিৎকারে তার স্বজনরা ওটির ভেতরে যেতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ তাতে বাঁধা দেয়। একঘন্টা পর যখন স্বজনদের রোগীর কাছে নিয়ে যাওয়া হয় তখন রোগী মারা যায়। স্বজনদের অভিযোগ ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে। তারা রোগী বরিশাল নিয়ে যেতে চাইলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা করতে দেননি।

[৫] এদিকে, দায়িত্বরত ডাক্তারদের দাবী অজ্ঞান করার জন্য মেডিসিন প্রয়োগের পর পরই রোগীর খিচুনি শুরু হয়। পরে, তারা বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে আসেন এবং সর্বোচ্চ চিকিৎসা প্রদান করেন। কিন্তু, রোগীর খিচুনি থাকায় তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। অনুলিখন : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়