শিরোনাম
◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ০৪:১২ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাহজালালে প্রায় দেড় কোটি টাকার সোনাসহ যাত্রী আটক

সুজন কৈরী  : [২] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ২ কেজি ৯৫০ গ্রাম স্বর্ণসহ মালয়েশিয়া থেকে আগত যাত্রী শেখ সাদিকে আটক ক‌রে‌ছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।

[৩] বুধবার রাত সারে ১১টায় মালয়েশিয়া থেকে আগত ফ্লাইট নং- এমএইচ-১৯৬ ওই যাত্রীকে চ্যালেন্জ ও তল্লাশী করা হয়। পরে তার কাছ থেকে সোনাগু‌লো উদ্ধার করা হয়।

[৪] বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. সোলাইমান হোসেন। তিনি জানান, চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ টিম বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকে। নজরদারি ও তল্লাশীর একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে মালয়েশিয়া থেকে আসা যাত্রী শেখ সাদিকে তল্লাশি করা হয়। তখন তার কাছে ২ কেজি ৯৫০ গ্রাম সোনা পাওয়া যায়।

[৫] জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন সোলাইমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়