শিরোনাম
◈ জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে ভোটার নিবন্ধনে আসছে নতুন নিয়ম, যেসব তথ্য লাগবে ◈ খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব‌্যাং‌কের, এই সুবিধা কারা পাবে?   ◈ ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকো ◈ বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ যুক্তরা‌স্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা  ◈ শুক্রবার ঢাকায় শুরু হ‌চ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ   ◈ আবারও ভারতে উচ্ছেদ অভিযানে ভাঙা হলো মসজিদ-মাজার ◈ বাজেট অধিবেশনে অনুপস্থিত এমপিদের কারণ দর্শানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ আজ ১ জুলাই, ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন ◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ০১:৫০ রাত
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তৃতীয় দিনেরমতো চলছে হজ নিবন্ধন কার্যক্রম, সরকারি চতুর্থ দিন

লাইজুল ইসলাম: [২] বুধবার (৪ মার্চ) দেখা যায় সরকারি ভাবে হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন ৩‘শ একজন। আর বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধন করেছেন ৪০৬ জন। এরমধ্যে শুধু বুধবারই সারাদিনে হজের জন্য নিববন্ধন করেছেন ২শ ৬৭ জন। নির্ধারিত সময়ের আগেই নিবন্ধন শেষ হবে বলে জানিয়েছেন হজ সংশ্লীষ্টরা।

[৩] নাম উল্লেখ না করার শর্তে হজ এজেন্সির মালিক ও কর্মকর্তারা বলেন, হজে যাওয়ার ব্যক্তিরা করোনা আতঙ্কে রয়েছে। হজের সময় যাতে কোনো ধরনের সমস্যায় না পরতে হয় সে বিষয়ে নিশ্চিত হতে চাচ্ছেন হাজীরা। নিবন্ধনের শেষ দিকে যারা যাওয়ার তারা ঠিকই নিবন্ধন করবেন।

[৪] বুধবার বিকেলে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, এখন পর্যন্ত বলা যাবে না করোনা ভাইরাসের কারণে নিবন্ধণ করছেন না হজ যাত্রীরা। শুরুর দিকে কিছুট ধীরগতিতেই নিবন্ধন হয়ে থাকে। শেষে গিয়ে ঠিকই সবাই নিবন্ধন করে।

[৫] এক প্রশ্নের উত্তরে তসলিম আরো বলেন, শেষের দিকে নিবন্ধনের চাপ বাড়লেও সফটওয়ার স্লো হওয়ার সুযোগ নেই। নিবন্ধনের জন্য যে পক্রিয়া তা খুবই সহজ। খুব অল্প সময়ের মধ্যেই নিবন্ধন করা যায়। এতে সমস্যা হবে না।

প্রতি বছরের মত এবারও হজ কার্যক্রম স্বাভাবিক ভাবেই চলবে। যদি প্রাকৃতিক সমস্যা সৃষ্টি না হয় তাহলে ট্যুর অপারেটররা হাজিদের নিয়ে হজে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়