শিরোনাম
◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা ◈ আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫ ◈ মরক্কোর বিপক্ষে ভিনির গোলে হার এড়াল ব্রাজিল ◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন? ◈ ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বড় বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসা উচিত: অর্থমন্ত্রী ◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ০৬:৫৪ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগের মতো জামায়াতকেও নিষিদ্ধ করার আহ্বান জানালেন বিএনপি নেতা আলাল (ভিডিও)

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘একই অপরাধে দুইরকম বিচার হতে পারে না। যদি আওয়ামী লীগের কার্যক্রম ২৩, ২৪ এবং এর আগের গণহত্যা, নির্যাতন, ভোটাধিকার হরণের কারণে নিষিদ্ধ হতে পারে- তাহলে একাত্তরের গণহত্যা ও ধর্ষণের দায়ে জামায়াতকেও নিষিদ্ধ করতে হবে।’

আলাল আরও বলেন, ‘তৎকালীন সরকারের কাছ থেকেও জামায়াত নানা সুবিধা পেয়েছিল। জামায়াতের অনেক শীর্ষ নেতা একসময় জাসদের সঙ্গে যুক্ত ছিল, এমনকি গলাকাটা পার্টির সঙ্গেও সম্পৃক্ত ছিল। ৫ আগস্টের পর থেকে শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভেতর থেকেও বের হয়েছে,  আর এখন তারা বলছে- তারা প্রকাশ্যেই ছিল।’

জামায়াতের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আলাল অভিযোগ করেন, ‘জামায়াত এখন রূপ বদলাতে শুরু করেছে। তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করছে, যাতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। বিএনপিকে এখন এমনভাবে ব্যবহার করা হচ্ছে, যেমন প্রয়োজনমতো অর্জুন গাছের ছাল কেটে নেয়া হয়।’

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘দেশ বর্তমানে বহুরূপীদের খপ্পরে পড়েছে। বিএনপির এখন করণীয় হলো ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়