শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ০৫:১৪ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজেকে আত্মরক্ষা করতে ধর্ষকের জিব কেটে দিলেন নারী

নিউজ ডেস্ক :[২] মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিলো। সাউন্ড বক্সে গান চলছিলো গভীর রাত পর্যন্ত। ডিবিসি

[৩] রাত ১টার দিকে এক গৃহবধূ নিজ বাসায় প্রবেশে করতে গেলে সাগর মন্ডল (৪৫) জোরপূর্বক তার কক্ষে ঢুকে পড়ে ধর্ষণের চেষ্টা করে। উচ্চ শুব্দে গান চলার কারনে গৃহবধূর চিৎকার কেউ শুনতে পারেনি। নিজেকে রক্ষা করতে এক পর্যায়ে ধর্ষক সাগর মন্ডলের জিহ্বায় কামড় দিয়ে এক ইঞ্চি কেটে ফেলেন নারী।

[৪] সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এরপর, পরদিন মঙ্গলবার (৩রা মার্চ) সন্ধ্যায় সিরাজদিখান থানায় বাদী হয়ে ধর্ষণ চেষ্টাকারীর বিরুদ্ধে মামলা করেন গৃহবধূ।

[৫] সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, উপজেলার শেখরনগর ইউনিয়নের দক্ষিন হাটি গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত সাগর মন্ডল পলাতক আছে। গৃহবধূর স্বামী বিদেশে থাকেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অনুলিখন: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়