শিরোনাম
◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ০৪:০৩ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সন্ত্রাসবাদ মোকাবেলায় তুরস্কের পাশে আছে পাকিস্তান, বললেন ইমারন খান

ইসমাঈল আযহার: [২]পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় তুরস্কের পাশে আছে পাকিস্তান। গতকাল মঙ্গলবার তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়েব এরদোগানের সঙ্গে ফোনালাপকালে তাকে একথা বলেন ইমরান খান। ডেইলি পাকিস্তান

[৩]এসময় সিরিয়ায় তুর্কি সেনা নিহতের ঘটনায় এরদোগানের দুঃখ লাঘবে তাকে শান্তনা দিয়ে ইমরান খান বলেন, পাকিস্তানের সাধারণ জনতাও তুরস্কের পাশে আছে। সিরিয়ায় তুর্কি বাহিনীর প্রচেষ্টা অবশ্যই সফল হবে।

[৪]ফোনালাপে ইমরান খান প্রেসিডেন্ট এরদোগানকে সমবেদনা জানান ও তার দেশকে সবধরণের সাহায্য-সহযোগিতা করে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তুরস্কে সিরিয়ার লাখো শরনার্থীকে জায়গা দেওয়ার প্রশংসাও করেছেন তিনি।

[৫]উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের শেষ দিকে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ তুর্কি সেনা নিহত হয়েছে। সম্প্রতি সেখানে সেনা ও যুদ্ধাস্ত্র পাঠানোর পর তুর্কি সেনা হতাহতের এটাই সর্বোচ্চ সংখ্যা।

[৬]২০১১ সাল থেকে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতে শুরু হওয়া গৃহযুদ্ধে ইদলিব হলো বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ ঘাঁটি। সিরিয়ার সেনাবাহিনী ও দেশটির মিত্র রাশিয়া ২০১৮ সালের অস্ত্রবিরতি সীমানার দিকে অগ্রসর না হতে অস্বীকৃতি জানিয়ে ইদলিবমুখী অভিযান শুরু করেছে। ১ ডিসেম্বর শুরু হওয়া এই অভিযানে ১০ লাখ বেসামরিক নাগরিক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। এদের বেশিরভাগই শিশু।

 

  • সর্বশেষ