শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ০৮:০১ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝাড়ুদার যেখানে প্রধান অতিথি

কালের কন্ঠ : পরিবেশ বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝাড়ুদার আব্দুল লতিফ। বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাদিক হাছান শুভ আলোচনায় অংশ নেন গলায় প্লাস্টিকের বোতল,পলিথিন ঝুলিয়ে। 'অবুঝ তুমি সবুজ হও' শিরোনামে ব্যতিক্রমী এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে।

সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে নজরুল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমী সেমিনার। সেখানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর কর্মচারী আব্দুল লতিফ। ইন্সটিটিউট অব লার্নিং প্রমটিং ট্রলারেন্স নামে পরিবেশবাদী সংগঠন এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে নিষিদ্ধ পলিথিন ও প্লাষ্টিক সামগ্রী ব্যবহারের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়। সামাজিক সচেতনতা বাড়াতে ছিল ব্যতিক্রমী উদ্যোগ। এক মাসের ব্যবহৃত নিষিদ্ধ পলিথিন, শপিং ব্যাপ, পানির বোতল গলায় ঝুলিয়ে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক সাদিক হাছান শুভ।

প্রধান অতিথির বক্তব্যে ঝাড়ুদার আব্দুল লতিফ বলেন, 'এসব অনুষ্ঠানে কথাবার্তা বলেন এমপি, মন্ত্রী আর নেতারা। আপনারা ময়লা ফেলবেন আর আমরা তা পরিস্কার করব। এটাই আমাদের কাজ। তবে আপনারা যদি ময়লা নির্দিষ্ট স্থানে ফেলেন তাহলে আমাদের কষ্ট কম হবে। সারাদিন ঝাড়ু দিয়েও অনেক স্থান পরিস্কার রাখতে পারিনা। কারনে সবাই যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলেন। আপনারা একটু সচেতন হলে আমাদের কষ্ট কম হতো।'

আয়োজক সাদিক হাছান শুভ বলেন, 'যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে রাখা ,নিষিদ্ধ পলিথিন ব্যবহারের প্রতিবাদ হিসেবে আমরা সেমিনারের আয়োজন করেছি। অতিথি হিসেবে মাঠ পর্যায়ের কাজ করা ঝাড়ুদারকে রেখে বক্তব্য শুনেছি। আমরা শিক্ষার্থীদের সচেতন করার চেষ্টা করেছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়