শিরোনাম
◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে?   ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত ◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২০, ১১:৫২ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২০, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোমূত্র আর গোবরে সারাবে করোনা ভাইরাস বলে জানালেন বিজেপি বিধায়ক

ইয়াসিন আরাফাত : [২] সোমবার আসামের বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্য বিজেপির বিধায়ক সুমন হরিপ্রিয়া৷সারা বিশ্বে করোনা ভাইরাস আতঙ্ক যখন তুঙ্গে তেমন সময় এমন মন্তব্য করে নিতান্তই হাসির খোরাক বনে যান তিনি। এনডিটিভি, জি নিউজ, ইন্ডিয়ান এক্সপ্রেস

[৩] গোমূত্র আর গোবরের গুণাবলী বর্ণনা করে সুমন হরিপ্রিয়া তার বক্তব্যে বলেন, আমরা সবাই জানি, গোরব খুবই উপকারি৷ কোনও এলাকা শুদ্ধিকরণ করার জন্য গোমূত্র ব্যবহার করা হয়৷ তাই করোনা ভাইরাসের থেকে মুক্তির একমাত্র উপায় গোমূত্র আর গোবর৷ আমার মনে হয় করোনা ভাইরাস সারাতে এগুলি ব্যবহার করা যেতে পারে৷

[৪] এসময় বাংলাদেশে গরু পাচার নিয়ে তিনি বলেন, বাংলাদেশ থেকে পৃথিবীতে সবচেয়ে বেশি গো মাংস রপ্তানি করা হয়৷ আর সেটির একমাত্র কারণ ভারত থেকে গরু পাচার৷ কংগ্রেস এতদিন ক্ষমতায় থেকেও যে বিষয়টি একবারও ভেবে দেখেনি৷

[৫] এর আগে গত ৩১ জানুয়ারি এক অনুষ্ঠানে ভারতের হিন্দু জাতীয়তাবাদী দল হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপানি মহারাজ বলেন, গরুর মূত্র ও গোবর গ্রহণ করলে করোনা ভাইরাসের প্রভাব বন্ধ হয়ে যাবে। যে ব্যক্তি 'ওঁম নমঃ শিবা' বলবে এবং গোবর গায়ে মাখবে তিনি রক্ষা পাবেন।

  • সর্বশেষ