শিরোনাম
◈ হামে আক্রান্ত আরও ১২৪, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ শিশুর ◈ এক সম‌য়ের তু‌খোড় ফুটবলার আজ বাস কন্ডাক্টর ◈ ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের অনুপস্থিতি ‘দুঃখজনক’: হট্টগোলে ক্ষোভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ◈ লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ ◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২০, ১০:২৬ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২০, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]  ৩শ বোতল বিদেশি মদসহ ৩ চীনা নাগরিক আটক

মাজহারুল ইসলাম : [২] গত রোববার রাতে মংলা পশুর নদীর সুন্দরবন সংলগ্ন করমজল এলাকা থেকে দুই সহযোগিসহ তাদের আটক করে কোস্টগাড। আটককৃত ৫ জনকে গতকাল সকালে মোংলা থানায় সোপর্দ করা হয়েছে।

[৩] পুলিশ জানায়, কোস্টগার্ডের একটি দল মোংলা বন্দর চ্যানেল ও পশুর নদীতে টহলকালে এমভি রনি-১’ নামে একটি বোট আটক ও তল্লাশি করে ৫০টি কাটুনে ওইসব চীনা হুইস্কি জব্দ করে।

[৪] মংলা থানার ওসি (তদন্ত) তুহিন মণ্ডল জানান, এ ঘটনায় চীনা নাগরিক জেরি, জ্যাক জিয়াও, ফু হংসহ তাদের দুই সহযোগী বাংলাদেশি হাসনাত অফজাল ও বোটচালক রুমন শিকাদারকে আটক করা হয়েছে। আটক চীনা নাগরিকরা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চায়না ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনে কর্মরত। মেশিনারিজ পণ্যের সঙ্গে এসব হুইস্কি কর্মস্থলে নেয়া হচ্ছিলো।

[৫] কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট ইমতিয়াজ আলম বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়