শিরোনাম
◈ এনবিআরের অনুমতির অপেক্ষায় ২ বছর, ফিরতে পারছে না ভারতীয় দুই জাহাজ ◈ নেদারল‌্যান্ড‌সের আধিপত্য ভেঙে মেয়েদের হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ◈ বাংলাদেশ সফরে আসতে ইংল‌্যান্ড টাকার চিন্তা করছে না! ◈ অবশেষে দেশে আসছে ডিজিটাল ব্যাংক, অনুমোদন পেতে যাচ্ছে ৮ প্রতিষ্ঠান ◈ ইরান ও যুক্তরাষ্ট্রকে সংঘাত থেকে বের হওয়ার পথ বাতলে দিল চীন ◈ সিআইপি হওয়ার নতুন নীতিমালা: যোগ্যতা, সুবিধা ও অযোগ্যতার তালিকা ◈ নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা  ◈ সি‌লে‌টের দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ প্রজ্ঞাপনের আগেই জানা গেল সম্ভাব্য পে-স্কেল, কার বেতন কত ◈ জমি, পরকীয়া, মাদক ও ছিনতাই: দুই সপ্তাহে ৯ খুন রংপুরে

প্রকাশিত : ০২ মার্চ, ২০২০, ০৭:৪৭ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০২০, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিলিপাইনে শপিংমলে ৩০ জনকে জিম্মি করে রেখেছে এক বন্দুকধারী

মেহেরুবা শহীদ: [২] সোমবার সান জুয়ান শহরের গ্রিনহিলসের ভি-মলে স্থানীয় সময় সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হওয়া ঐ মলেরই একজন নিরাপত্তারক্ষীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তি এখন আশঙ্কা মুক্ত। সিএনএন

[৩] সন্ধ্যা ৮ টায় ঐ শপিং মলের নিরাপত্তা কোম্পানির কয়েকজন উর্ধতন কর্মকর্তারকে বরখাস্ত করার পর জিম্মিদের মুক্তি দেন তিনি। এরপর ওই কর্মকর্তারা তার কাছে ক্ষমা প্রার্থনা করার পর আত্মসমর্পণ করেন।

[৪] ডিসেম্বরে যখন তাকে চাকরিচ্যুত করা হয়েছিলো সেই সময়েই এই ঘটনা ঘটানোর পরিকল্পনা করেছিলেন। ৩২ বছর বয়সী এই জিম্মিকারীর নাম অর্চি প্যারায়। অর্চির মতে, অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছিল তাকে।

[৫] ঘটনাস্থলে থেকে গুলির শব্দ শোনা গেলেও প্রাণহানি হয়নি। জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলাচল করতে বলা হয়েছিলো। ঘটনার সময় শপিং মলের বাইরে উপস্থিত ছিলো পুলিশের সোয়াটবাহিনীসহ কয়েকশ পুলিশ অফিসার ও ২০ টি অ্যাবুল্যান্স।

[৬] সান জুয়ানের মেয়র সাংবাদিকদের বলেন, পিস্তল হাতে শপিং মলে প্রবেশ করেছিলেন ঐ জিম্মিকারী। আমার ধারণা, সাথে গ্রেনেড নিয়ে প্রবেশ করেছেন। প্রবেশের সময় তিনি গ্রেনেড বহন করেছেন কিনা তা চেক করতে সক্ষম হয়নি শপিংমলের কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা।

[৭] বিষয়টি নিয়ন্ত্রণের জন্য সকাল একজন অভিজ্ঞ পুলিশ অর্চির সঙ্গে আলোচনা করলে দুপুর সাড়ে তিনটায় স্কাইপি কলে ঐ শপিং মলের নিরাপত্তা কোম্পানির চার কর্মকর্তারকে বরখাস্ত করার দাবি জানিয়েছিলেন অর্চি।

[৮] মেয়র বলেন, ঐ সাবেক নিরাপত্তারক্ষী ছুটি ছাড়াই কয়েক সপ্তাহ ধরে কর্মক্ষেত্রে আসেননি। চাকরিচ্যুত হওয়ার কারণে মন খারাপ হয়েছিলো তার। এ বিষয়ে সহকর্মীদের সন্তুষ্টিমূলক সহযোগিতাও চেয়েছিলেন। কিন্তু কেউই তার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেননি।

[৯] নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০ মিনিট দুরত্বের এই মলটিতে ২ হাজারেরো বেশি দোকান রয়েছে।

  • সর্বশেষ