শিরোনাম
◈ আই‌পিএ‌লের দল আরসিবি কিন‌তে ম্যানচেস্টার ইউনাই‌টে‌ডের মা‌লিক দাম বল‌লেন ১৮ হাজার কো‌টি টাকা  ◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ১২:২১ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২০, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নরেন্দ্র মোদীর নিজের কোনো সন্তান নেই, সন্তান হারানোর বেদনা তিনি বুঝবেন না, বললেন দিল্লির শাহীনবাগের দাদী

মশিউর অর্ণব: [২] নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় গত দুই মাস ধরে কলকাতার পার্ক সার্কাস রোডে বিক্ষোভ করছেন কয়েক হাজার নারী। দিল্লির শাহীনবাগের বিক্ষোভের সাথে মিল থাকায় পার্ক সাকার্সকে ডাকা হচ্ছে 'কলকাতার শাহীনবাগ' নামে। ইন্ডিয়া টুডে, আউটলুক ইন্ডিয়া।

[৩] শুক্রবার রাতে পার্ক সার্কাসের বিক্ষোভে এসেছিলেন দিল্লির শাহীনবাগ আন্দোলনের অন্যতম প্রাণ, ৯০ বছর বয়সী আসমা খাতুন। যিনি 'শাহীনবাগের দাদী' হিসেবেই সর্বাধিক পরিচিত। বিক্ষোভে অংশ নিয়ে প্রথমেই নাগরিকত্ব সংশধনী আইন বিরোধীদের ভারতজুড়ে শান্তি বজায় রাখার আহ্বান জানান তিনি।

[৪] সম্প্রতি পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, পার্ক সার্কাসে অশিক্ষিতরা বিরিয়ানির লোভে জমা হয়েছে। এই বক্তব্যের প্রতিবাদে আসমা খাতুন বলেন, আমরা বিরিয়ানির লোভে এখানে সমবেত হইনি, বরং নিজেদের অধিকার আদায় করতেই এই আন্দোলন করছি।

[৫] স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক প্রসঙ্গে শাহীনবাগের দাদী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের ২০ জনকে দেখা করতে বলেছেন। কিন্তু আমি তাকে বলতে চাই, আপনি যেখানে বলবেন সেখানেই দেখা করার জন্য আমরা এক লাখ মানুষ প্রস্তুত আছি।

[৬] পার্ক সার্কাসের বিক্ষোভে অংশ নিয়ে মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী বলেন, বিক্ষোভকারীদের সবসময় ঐক্যবদ্ধ থাকা উচিৎ। আপনারা কারো প্ররোচণার ফাঁদে পা দিলে আন্দোলনেরই ক্ষতি হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়