শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫২ সকাল
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] সাতক্ষীরায় নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

মাজহারুল ইসলাম : [২] কোকাকোলার মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে সহকর্মী নার্স (১৬)কে ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নী চিকিৎসক রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩] ভুক্তভোগী নার্স বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

৪] চিকিৎসাধীন নার্স জানান, আমি স্যারের সঙ্গে কাজ করতাম। সেই সুবাদে তার সঙ্গে পরিচয়। ৫] একপর্যায়ে তিনি আমাকে বিয়ের প্রস্তাব দেন। পরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন সময় তিনি ফোনে কথা বলতেন। সেগুলো আমার মোবাইলে রেকর্ড আছে। ৬] গত বুধবার রাতে শহরের শিমুল ক্লিনিকের ৪তলায় স্যার তার চেম্বারে আমাকে কোকাকোলার মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে দেন। ৭] এরপর আমার সঙ্গে জোরপূর্বক অনৈতিক কাজ করে আমাকে ৪তলা থেকে ফেলে দেয়ার চেষ্টা করেন। ৮] ক্লিনিকের মালিক ঘটনাটি জানার পর সমঝোতা করে দেবেন বলে জানালেও গত ২ দিনে কোনও সমাধান করেননি। তাই থানায় অভিযোগ দিয়েছি।

৯] এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মেয়েটির অভিযোগের পর অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়